দুই ঠ্যাং তুলে ফরিয়াদ জানাই হাওয়াতে মাইন্ড নেবেন না
হাত তো খোয়া গিয়াছে আগেই আঘাতে, পা-ই আমার হস্ত
আমাকে একটা সার্টিফিকেট দেবেন জনাব আমি ঋণমুক্ত
আইনের মারপ্যাচ বুঝিনা বিবস্র পদযুগলের ছাপ দেখি উদয়অস্ত!
দয়া করে আমাকে দিতে দিন ইনকাম ট্যাক্স, চাই না রেয়াত!
সরকারকে টাকা দিতেও যদি ঘুস দিতে হয় তবে চুরি পুজ্য
আপনার দেয়া সাহায্য আমার দরকার নাই ভিক্ষাটুকু নিন
ঠ্যাং তুলে প্রার্থণা জুতো আপনার কপালে আপনার থাক পায়ে!
আপনারা যেমন পায়ে হেটে ক্ষমতার কুরসিতে নিতম্ব রাখেন
যোগ্য মুঁিচরা সেলাই করে আপনাদের জুতোর সলিড সোল
স্মৃতিসৌধে ঢুকে খুলে রাখেন - মসজিদে, মন্দিরে, কবরে!
আমার তেমন বালাই নেই, নগ্ন পদ তুলে তাই প্রার্থনা জানাই।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



