কে প্রথম বাংলা এই ব্লগের লেখক - বিষয়টা দেখলাম অবশেষে। পেছনের পৃষ্ঠা ওল্টাতে ওল্টাতে একদম প্রথম পেইজটাতে চলে গেলাম। সেটা এখন 1127 পৃষ্ঠা দূরে। তার মানে এখন পর্যন্ত এতসংখ্যক পৃষ্ঠা এখানে সংযোজিত হয়েছে! বিশাল ব্যাপার স্যাপার - রীতিমত একটা মহাকোষ হয়ে গেছে।
সময় 15ই ডিসেম্বর 2005। প্রথম বাংলা ব্লগ পোস্ট করেছিলেন দেবরা। তার প্রথম পোস্টের শিরোনাম ছিল - ইমরান ব্লগ শ্রষ্টা। লেখা ছিল - ইমরান তুমি একটা ভাল কাজ করেছ, হাসিন ভাই আপনাকেও ধন্যবাদ। আপনাদের জানাই আমাদের শুভ কামনা। প্রথম লেখায় প্রথম মন্তব্য হয়েছে ঠিক এর সাত মাস পরে 17ই জুলাই। সারিয়া তাসনিম সে মন্তব্যে বিষ্ময় প্রকাশ করেছেন এই বলে যে প্রথম লেখায় কি করে কোন মন্তব্য না থেকে পারে!
তারপরের এক সপ্তাহে যোগ দিয়েছে আরো 13 জন - দিদারুল ইসলাম বিজয়, আড্ডাবাজ, হাসিন, ফয়সাল আহমেদ, রেজওয়ান, শাহানা, শামীম ফেরদৌস, রাজু, পিন্টু, মুহিব, সুমন, রিফাত, আরইউবিডিডটনেট। বিষয় হিসাবে ঘুরে ফিরে ছিল বাংলায় ব্লগ নির্মাণের জন্য ধন্যবাদ জ্ঞাপন, প্রশংসা আর বিজয় দিবস নিয়ে বিভিন্ন লেখা। এ সময়ে আড্ডাবাজ সবচেয়ে বেশী পোস্ট দিয়েছেন। এবং সূচনাকালের প্রথম সাতদিনে গড়ে 4টার বেশী লেখা পোস্ট হতো না। তবে সূচনাকালীন ব্লগারদের মধ্যে অনেককেই দেখা যাচ্ছে না এখন।
প্রথম পৃষ্ঠা দেখতে হলে এই লিংকে যেতে পারেন
http://www.somewhereinblog.net/page/1127
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



