প্রিয়মানুষটির জন্যও সময় সংকটে ভূগি
৩১ শে জুলাই, ২০০৬ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বেলা শেষের গান। ইচ্ছার লাগাম টানা গান। গভীর রাতে বৃষ্টি ভেজা শহুরে রাস্তায় টায়ারের ঘসা খেয়ে ছিটকে যায় ইটের টুকরো। খুট করে এসে পড়ে লোহার গেটে। চোখ বেয়ে শহুরে ধোয়া নিগড়ে ওঠে, বৃষ্টি নেই। পকেটে একটা সিগারেট লুকানো আছে। খেতে ইচ্ছে করে না। টিভির চ্যানেলগুলো অফ। স্ট্রাইক চলছে। অন্ধকারে ফ্যানের ব্লেডের নিশব্দ ঘুর্ণি। মাঝে মাঝে ঘরাৎ ঘরাৎ সিম্ফনী। ভাবনার কেন্দ্রবিন্দুতে মার্কেটিং পলিসি। জানতে ইচ্ছে করে কোকাকোলাতে কত পার্সেন্ট শেয়ার বাংলাদেশ সরকারের। কি পরিমাণ অর্থ চলে যায় বিদেশী মার্চেন্টদের পকেটে। নতুন ব্রান্ড মোজো টেস্ট ও মার্কেটিংএ কি টপকে যেতে পারবে কোকাকোলাকে? চিন্তার সূত্র নিত্য-জীবনে টেনে রাখতে চাই; কিন্তু বয়স বোধহয় জীবনের খুনসুটি ছাড়িয়ে যাবার। আমি ব্যক্তিগত অনুভূতির খেলাতেও ভাবছি বৈষয়িক হিসাব!
জীবনের অনেক স্থূল বিষয়গুলো আমি সহজে বুঝি না। মনে হয় এটা একধরণের সূক্ষতা, অথবা সিম্পল বোধগম্যতায় নিজের অসরতা। তবে কোন বিন্দুতে দেখতে চাই নিজেকে সেটা নিয়ে নিশ্চিন্ত। মনের দুয়ার খোলা থাকলে কোন অর্গল তাকে অন্ধকারে সেধিয়ে রাখতে পারে না। দুটো রুটিতে রাত্রীকালীণ ডায়েট আর সহধর্মিনীকে নিয়ে আত্মীয়দের বাড়ী নেমতন্ন খেয়ে সপ্তাহের একটা দিন সিনেপ্লেক্সে ঘুরে আসবো - কিন্তু বেহিসাবী মনে মাঝে মাঝে সবচেয়ে প্রিয়মানুষটির জন্যও সময় সংকটে ভূগি।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০০৬ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই...
...বাকিটুকু পড়ুননিশ্ছিদ্র পরিকল্পনার পর নিখুঁতভাবে তা মাঠ পর্যায়ে প্রয়োগ করা হলো, অতঃপর আশানুরূপ অথবা আশাতীত ফলাফলও এলো। আপাতদৃষ্টিতে সমীকরণের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইট হয়ে পরলো কেমন যেন ভারসাম্যহীন।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭
সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।
শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২

আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল...
...বাকিটুকু পড়ুন