নব্বই এর শহীদরা অবশেষে প্রেস ব্রিফিং করলেন
স্বর্গের নাইন্টি এভিনু্যয়ের বেহায়া মনুমেন্টের সম্মুখে
হোমোকে জুতানোর জন্য যেটা তৈরী করেছিলেন ইশ্বর
দলনেতা মিলনের সামনে উদগ্রীব দেশী বিদেশী মিডিয়া
সুধীমন্ডলী - ঢেকুরের সাথে বেড়িয়ে এলো মদিরার সুগন্ধ
স্বর্গে প্রেরণকারীর কৃতজ্ঞতা আদায় করছে সকল শহীদবৃন্দ
ঐ দেখুন আমাদের মাঝে নুর-হোসেনও আছে
সুমিষ্ট নহর অসংখ্য হুরপরী পেয়ে ক্ষমা করে দিলাম তাকে!
দ্রুত ভিডিওডাটা ট্রান্সফার হয়ে এলো হাওয়ায়, সুধায়
খাজি, শেহা আর মরনি পৃথকভাবে পেলেন বুলেটিন
ত্রাতার কাছে ছুটে গেলেন - ক্ষমা পেয়েছেন কর্তা!
বিশ্ববেহায়া খাজির দিকে তুলে দিলেন ইয়েস কার্ড!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



