সবে তো ছেড়ে গেল ট্রেন
এখনও প্লাটফর্মের চৌহদ্দী পেড়ুতে পারেনি
তারমাঝেই ঝুপ করে নেমে যাচ্ছো গন্তব্য ভেবে
পথে যে রেল লাইন উপড়ে আছে কোথাও
সে বাঁধা না ডিঙিয়ে দেশকে লক্ষ্যে নিতে চাও!
সব কিছু এখনও কাঁচামাল
কিছু একটা হবার আগেই নাম দিয়ে দিচ্ছ
এ কেমন উন্নয়নের টেমপ্লেট, এক কথায় প্রকাশ?
আগে তো দেশের পেটে ধরতে হবে সাহসী সৈনিক
তারপরে না হয় আগুণে ঝাঁপ দিতে বলো জনগণকে।
সব কিছু এখনও শূণ্য ক্যানভাসে
প্রতিটা মৃতু্যর রঙে সেখানে ছোপছাপ আকঁছে স্বাধীনতা
শেষ হতে আরেক সাগর রক্ত ঋণ নিতে হবে
তার আগেই টাঙিয়ে দিতে চাও ওয়ালে ওয়ালে
যাদুঘরের সৌখিন গ্যালারীতে!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



