চোখের সামনে হাতের মধ্যে গ্লাসটা ঘুরিয়ে ফেললাম!
কমন ফিল্টারের গ্লাসটা এইমাত্র ছুঁয়েছে পিয়ন, ঢক ঢক গিলেছে পানি
আমাকে দেখেই গ্লাস ধু'তে উদ্যত, আমি ছুঁয়ে দেই হৃদয়
অসুবিধে নেই, পানি খাব ঐ গ্লাসে, বিগলিত তিনি
অথচ আঙ্গুলের প্যাচে গ্লাসটা ঘুরিয়ে পানি পান করি, ছুঁইতে চাই না বলে।
ছুঁয়েছি বলে যাকে সে ছোঁয়া বলে তা আসলে আমার ছোঁয়া নয়
ছোঁয়ার জন্য যা ছুঁয়েছি তা সে ছোঁয়াই ভাবে না
আমি ছুঁই বা না ছুঁই এ ছোঁয়া সব ছোঁয়া নয়
না ছঁূয়ে জীবনের ছোঁয়া যে জীবন - তাকে ছোঁয়া ভেবে দিন গুজরান
আসল ছোঁয়ার চারিপাশ ঘুরে আসলে ছোঁয়াটাই কেবল ঘুরিয়ে ফেলি।
বেড়ে বেড়ে উঠি হৃদয়ে, ছুঁয়ে দেই বহিসত্দ খোলসে
ছোঁয়া ভেবে পেরেশান, অথচ আমি জানি ছোঁয়া নয়
জীবনের মাঝে পুরোটুকু ঢুকে আমি ছুঁই না আদপে
ছোঁয়ার ব্যবচ্ছেদ করে ছোঁয়াকে মন্ত্রজপ করি অনত্দস্থ জগতে
ছোঁয়া দিয়ে না ছোঁয়ার মূলমন্ত্রে বসবাস।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


