যাদের প্রেশার হাই, হার্ট আস্তে চলে, পাশ থেকেই শোনা যায় ধুক ধুক শব্দ
তাদের এখান থেকে বেরিয়ে যাবার জন্য বলছি
অন্যথায় কতর্ৃপক্ষ, এ খুনের আয়োজক কেউ দায়ী থাকবে না।
যারা দেখতে চান তারা একটু সামলে বসুন
খুনের তথাকথিত নিয়মের মত এটা খুব আয়েশী হবে না
গরু কোরবানী দেখতে যারা বিচলিত হন না কেবল তারা থাকবেন
কারণ এ খুনটা কিছুটা তেমনই হবে তবে কেবল শুরুতে থাকবে না আল্লাহু আকবর!
যারা প্রতিবাদ করতে চান তারা জলদি নেমে পড়ুন রাজপথে
আইন-শৃংখলা রক্ষকদের ফোন করতে পারেন, নম্বরটা হচ্ছে 0171....
মিডিয়াকে লাইভ কভারেজের জন্য বলতে পারেন, অথবা স্পন্সরও জোগার করতে পারেন
পন্যের পসারের জন্য বিজ্ঞাপন এখনই পাঠিয়ে দিন, অনেক দর্শক থাকছে দেখতেই পাচ্ছেন।
যারা এখনও ঠিক বুঝতে পারছেন না কি করবেন তাদের ও কোন সমস্যা নেই
প্রার্থনা করুন ইশ্বরের দরবারে, যার যার প্রথাসিদ্ধ মতে আরাধনা করুন
যেন নির্বিঘ্নে আমি খুন শেষে নিজের পক্ষে একটা কথা বলতে পারি উচ্চস্বরে
প্রিয় বন্ধুকে লাঞ্ছিত হতে দেখে ঠিক কাজটিই করেছি কুৎসারটনাকারীকে খুন করে।
উৎসর্গঃ অমি রহমান পিয়াল
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


