somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়ারে এক বিকেলের আড্ডা

১০ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পিয়াল ভাইয়ের সাথে কথা ছিল ঠিক আড়াইটায় আমি নাভানা টাওয়ারের সামনে থাকবো। উনি সেসময়ে সেখানে হাজির হবেন। কথামত আমি যখন সেখানে পৌছে গেলাম তখন পিয়াল ভাইয়ের ফোন এল, আমি এখন কিভাবে আসবো! বনানী চলে এসেছি! কিন্তু পথ আর খুজে পাচ্ছি না। পৃথিবীতে আমার দেখা সবচেয়ে ব্রিলিয়ান্ট দেশপ্রেমী এই মানুষটার সবচেয়ে রহস্যময়ী একটা ভুলমনস্কতা আছে, রোড-ল্যান্ডমার্ক ভুলে যাবার। হাসতে হাসতে মরার দশা আমার। আমি বলি ফ্লাইওভারের দিকে চলে আসেন, তারপরে বামে মহাখালীর রাস্তা। একদম শেষ মাথায় এসে গুলশান -1 সার্কেল। বামপাশেই নাভানা। হোটেল জাকারিয়ার সামনে এসে আবার ফোন। এবার কোথায়? আমি বলি - স্ট্রেইট আসতে থাকুন, যখন দেখবেন আমি সামনে, সে পর্যন্ত আর কোথাও থামবেন না। অবশেষে পৌছানো গেল। আমাদের গন্তব্য সামহোয়ারইন। কিন্তু আপাতত যেতে হবে কেএফসিতে, আমাদের পথ-প্রদর্শক সেখানে। কেণ্টকি ফ্রাইড চিকেনের নতুন দোকান। আমি ও পিয়াল দুইজনই দুপুরের খাবার সেড়ে বেড়িয়েছি। কিন্তু হারল্যান্ড স্যানডারসের 1930 সালে উদ্ভাবিত ফ্রেসেস্ট, জুসিয়েস্ট চিকেন রান্নার নতুন প্রণালী চেখে দেখতেই হলো পিয়াল ভাইয়ের বন্ধুর জোরাজুরিতে।

সামহোয়ারইনে যখন আমরা পৌছাই অফিসটা পুরোপুরি সুনসান ছিল। লাঞ্চ কাম মিটিং শেষে তাদের ফিরতে একটু দেরী হচ্ছিল। পরিচয় হলো হাসিনের সাথে। হাসিন আমাদেরকে দেখে হৈহৈ করে উঠল। পরিচয় করিয়ে দিলের শাহানাসহ অন্যান্য সব স্টাফদের সাথে। হেড অফ অপরচুনিটিস অরিল্ড ক্লোকারহ্যাং ও এডিটর ফারিহা আমাদের কে নিয়ে আলাপচারিতায় মেতে উঠলেন। অরিল্ড আমাদেরকে তার লক্ষ্যের কথা জানালেন, সমাজের দর্পন হিসাবে ব্লগটাকে প্রতিষ্ঠিত করতে চান, সে কথা জানালেন। যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে চুড়ান্তরকমের। সংবাদ থাকবে একদম প্রত্যন্ত অঞ্চলের, যা ধারণ করবে সমাজের সকল ডাইভারসিটি একই প্লাটফর্মে। তাদের অন্যতম একটা প্রোডাক্ট আওয়াজের কথা বললেন। ভীনদেশী একজন মানুষ বাংলাদেশের সমাজ, রাজনীতি, ধর্মের সেনেসিটিভ সব বিষয়ের রন্ধ্রে রন্ধ্রে কিভাবে ঢুকে গেলেন, আর কত সহজভাবে তা ব্যাখ্যা করলেন আমাদের সম্মুখে - আমি রীতিমত অভিভূত হয়ে গেলাম। বললেন, ব্যক্তিগত আক্রমন ও পর্নোগ্রাফী ছাড়া আর কোন বিষয়েই তাদের মডারেশন করার ইচ্ছে নেই। যার যার ব্লগ তার নিজের কপিরাইট বহন করে। সব প্রকাশিত লেখার দায়িত্ব তার নিজেকে নিতে হবে।

আমরা অনেক কথা বলি, অনেক সম্ভাবনার কথা শুনি। ঘন্টা দেড়েক কিভাবে কেটে যায় টের পাইনা। আগুনের পরশমনিতে প্রশ্ন করতে করতে বোধহয় একটা অভ্যাস হয়ে গিয়েছে। অরিল্ডকে পেয়েও সে অভ্যাস আমাকে পেয়ে বসেছিল। তবে তিনি জানালেন, যেকোন সময় যেকোন ব্লগার তাদের ফিডব্যাকের জন্য সামহোয়ারইনে যোগাযোগ করতে পারেন, ব্লগারদের জন্য সামহোয়ারইনের দরজা সবসময় উন্মুক্ত থাকবে।

বিদায় নেয়ার সময় অরিল্ড আমাকে ও পিয়াল ভাইকে দুটো টি-শার্ট উপহার দিলেন। একটা চমৎকার বিকেল অতিবাহিত করে আমারা রাস্তায় নামি। পিয়াল ভাই যথারীতি বাইক স্ট্রার্ট দিয়ে আবার জানতে চান, কোনদিক দিয়ে যেতে হবে যেন!
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ৩:৩৭
২৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

শের

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৯


তিন শ' তিন
মুমিন তো নই, তবু খোদা টিকিয়ে রেখেছে!
প্রেমিক তো নই, তবু প্রেম বিকিয়ে রেখেছে!

তিন শ' চার

ভীষণ একাকী আমি, অপেক্ষায় কেটে যায় বেলা।
হতাশার মাঝে শুধু, পাশে আছে তার অবহেলা ! ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

ইসলাম কি নারী নেতৃত্ব বিরোধী?

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩২



ইসলামে নারী নেতৃত্ব জায়েজ কিনা এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। নারী নেতৃত্ব নিয়ে সংশয় মূলক বেশ কিছু পোষ্টও আমার চোখে পড়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো... ...বাকিটুকু পড়ুন

ঠাকুর ঘরের কে? কলা আমি খাই নি ! :D

লিখেছেন অপু তানভীর, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১০



''শেকল ভাঙার পদযাত্রার'' যাত্রা শুরু ২০২০ সাল থেকে। নারী বৈষম্য ধর্ষণের মত অপরাধগুলোর বিরুদ্ধে তারা এই পদযাত্রা করে থাকে। নানান দাবী নিয়ে তারা এই পদযাত্র করে থাকে। এর আগে... ...বাকিটুকু পড়ুন

×