somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

র্যাবের পিকআপ, পেপসি স্টাফ ও পাগল

১৯ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

র্যাবের টহল গাড়ীর একটা পিক-আপ যাচ্ছে। গাড়িটির পেছনের অংশে আলগা একটা ছাউনি আর লম্বালম্বি বিপরীতমূখী বেঞ্চি যেখানে র্যাব সদস্যরা বসেন। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তারা আতংক তৈরীর চেষ্টা চালায় সন্ত্রাসীদের। পেছনের ঐ জায়গায় কয়েকটা প্লাস্টিকের রাস্তা সেপারেটর রাখা আছে সাথে সহজে প্রতিস্থাপনযোগ্য একটা সাইনবোর্ড, সেখানে লেখা থামুন! চেকপোস্ট। আমি যেখানে দাড়িয়ে অফিসের গাড়ীর জন্য অপেক্ষা করি সেটা একটা T সিরিজ রাস্তা। আমি টি টির মাথার বামপাশের ফুটপথে দাড়িয়ে যেতে দেখি র্যাবের গাড়িটিকে। পেছনের বেঞ্চিতে দুজন কালোর্যাব বসে আছে দুইদিকে অস্র উঁচিয়ে। স্বাস্থ্য রুগ্ন মনে হলো তাদের, তারচেয়েও বড় কথা আমি যতক্ষণ খুঁটিয়ে দেখছিলাম তাদের গাড়ী, মনুষ্যচেহারা, অস্র ততক্ষণ তারাও বেশ সন্দেহজণক দৃষ্টিতে আমাকে দেখছিলেন। হঠাৎ টনক নড়ল আমার, খোচাখোচা দাড়ীতে আমাকে গুন্ডা গুন্ডা লাগছে বোধহয়! চোখ ঘুরিয়ে একজন কমপ্লিট সু্যট পরিহিতকে দেখতে থাকি।

ভদ্রলোক উসখুশ করছেন যে সেটা স্পষ্ট টের পাওয়া যায়। দৃষ্টি আরেকটু গভীর হলে দেখতে পাই তার কোটপ্যান্ট জরাজীর্ণ। কোর্টের বামপাশে হাতার কাছে পেপসির লোগো। পুরানো জুতোটা ঘসেমেঝে চাকচিক্য করার চেষ্টা হয়েছে। হাতে একটা ঠাউস সাইজের চামড়ার কালো ব্যাগ। টিসিরিজ রাস্তার মাঝখানের আইল্যান্ড একটা রুটের বাসের টিকিট কাউন্টার হিসাবে ব্যবহৃত হচ্ছে। সেখানে লম্বা লাইন। লোকটা ইতস্তত করছেন তার গন্তব্যে তিনি বাসে চড়ে যাবেন নাকি অন্যকিছুতে। কিছুক্ষণ পরে একটা রিকশাকে জিজ্ঞেস করলেন ন্যাম সম্মেলন কেন্দ্রে যাবে কিনা। রিকশাআলা 30 টাকা চাইলো। ভদ্রলোক বোধহয় সন্তুষ্ট হতে পারলেন না। আরো কিছুক্ষণ দাড়িয়ে থেকে বাসের কাউন্টারের দিকে হাঁটা শুরু করলেন। আমার মনে হলো তিনি এমন ভাবছেন কোট, টাই পরে তিনি বাসে গেলে অনেক মানুষের মধ্যে সহজ বোধ নাও করতে পারেন। হয়তো তিনি তার মলিন কোট, টাই, প্যান্ট আর জুতোটা নিয়েও কিঞ্চিত লজ্জিত। অফিস থেকে পাওয়া এ সু্যট হয়তো বছরে অল্পকয়েকদিনই পড়া হয়। হয়তো তার এই একটামাত্রই সু্যট যা তিনি ব্যক্তিগত সমস্ত অনুষ্ঠানগুলোতে পড়ে থাকেন। বয়সও নিশ্চয়ই অনেক হয়েছে। হতে পারে অনেক কিছু।

সিগনালে গাড়ী দাড়ানো। চওড়া ফুটপথে উঠে পড়েছে কয়েকটা রিকশা। একজন উসকোখুশকো চুল, পেটমোটা, কয়েকপলেস্তার পোষাক পরিহিতা পাগলী একটা রিকশাকে ফুটপথে আটকে দিয়েছে। রিকশাআলাকে সে অবোধ্য ভাষায় কিছু বলছেন, কিন্তু রিকশাআলা তাকে গালি দিচ্ছেন উচ্চস্বরে। আমার পাশে বসা কলিগ বললেন, দেখলেন, পাগলের কাজ! আমি ভাবছি, পাগল আসলে কে!
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১১:০৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×