আকাশের মুনসীয়ানা ষোলোআনা, সাদাকালো মেঘেদের ছোটাছুটি রাত্রির অদ্ভুতময়তায় লেজ জুরে দিয়েছে। হাতে নাই যাযাবরের মন্ত্র তাই মননাটাই ছেড়ে দিলাম বিচিত্র দেশে। তারপরে রহস্যময়তা যা চাই তা পাবার, কিন্তু পাওয়া হয়ে ওঠে না শেষে, কল্পনায় পাওয়া যায় না বলে। কেউ বলে তুঘলকী কান্ড, যারপরনাই উচাটান, মোহ - কোন বিশেষ উত্তেজনার প্রাদুর্ভাবে এমন বিকারগ্রস্থ আলাপন, খুলে ফেলার ষড়যন্ত্র, শরীরের সবকটি বাধঁন। যেমন করেই হোক অর্জনের যুদ্ধ, কোন নীতি নেই প্রেমজয়ে। শেষ বিকেলের বিদেহী প্রভা চালু করে দিলে রাতের নির্জনতা, হারাই সকল কূল, কাজের শেষে আচল মুড়ে শরীর ঘেসে বসে থাকার স্বপ্নবাজ দৌরাত্ম!
বিকিকিনি দেদারছে হচ্ছে শব্দের পসরা থেকে, আরো কয়েক ঘটি অশ্রু মিশে শব্দগুলো জলজ অভিধান, অনুভূতির তীর্যক পাগলাটে প্রকাশ, কত বিশেষণে মহিমান্বিত করো আবার ঠেলে ফেলে দাও নদীভাঙনে! তীরের পাশ দিয়ে ঘুরে আসি অর্বাচীন জীবনসংসারে - সেখানে সব কিছু নিশ্চয়তায় আগলানো। কোথাও অপরিকল্পিত রোডম্যপ নেই, আগামীর জন্য সুনির্বাচিত পদক্ষেপ। সবকিছু পরিপক্ক নির্ভরতায় জানাচ্ছে বেশ বেশ সম্ভাষণ - মধুরং সমাপ্তি!
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০০৭ রাত ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



