somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বনবাতাসী -১

২৯ শে মার্চ, ২০০৭ রাত ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বসে আছি নির্ঘাত একটা বিষন্ন সময়ে। কি করা যায় ভেবে হয়রান হয়ে ফোন করলাম রাইসুদাকে। চলেন শর্মা খাই! কখনের জবাবে সন্ধ্যা সাড়ে ছ'টা বলে রওণা হলাম। ঠিক যখন সোনারগাঁয়ের মোড়ে ট্যাক্সি দাড়িয়ে তখন রাইসুদার ফোন, কোথায়? কাকতালীয় ভাবে তিনিও তখন সেখানে। ট্যাক্সি ছেড়ে হেঁটে হেঁটে দুজন গেলাম হাতীরপুলের শর্মাহাউসে। সমস্যাটা সেখানেই শুরু। বার্ডফ্লু'র ভয়ে চিকেন শর্মা খেতে রাইসুদা অপরাগতা ঘোষণা করায় বিফ শর্মা অর্ডার দেয়ার পরেই মনে হলো, শর্মা বাদ দিয়ে পিৎজা খাওয়া যায়। ছেলেটিকে ডেকে আনা হলো। এবার পিৎজা বাছাই, দাদার বক্তব্য শর্মা হাউসের পিৎজা ভাল, আমি আগে খাইনি বলে টেস্ট করতে উন্মুখ। কিন্তু হরেক রকম পিৎজার মধ্যে মেক্সিকান, হট, স্পাইসি থেকে বাছাবাছি শেষে পাশের টেবিলের পিৎজাখোরদেরটা দেখিয়ে দিলাম, সেটাই নিয়ে আসার জন্য।

তারপরে এটাসেটা গল্প আর পিৎজার জন্য অপেক্ষা। কিন্তু এলো শর্মা! আমরা অবাক। বলি, ভাইজান, পিৎজার অর্ডার দিয়েছি তো! ছেলেটি বলে, আগে তো শর্মার অর্ডার দিয়েছেন! ভুল আসলে ওর না, আমাদেরই। আগের শর্মার অর্ডার ক্যানসেল করা হয়নি। তো আগে যখন এসেছে শর্মাই খাই। তারপরে পিৎজার সাইজ দেখে মনে হলো, দুইজনের পেটে আর এটা সাটবে না। রাইসুদা রাসেলকে ফোন করলো। রাসেল কিছুক্ষণ পরে এসে হাত লাগিয়েও সে পিৎজা আর শেষ হয় না।

শর্মা হাউস থেকে বেরিয়ে চাপানের তোরজোর। পথিমথ্যে রাইসুদার বন্ধুর কল্যাণে তার বাসায় চা খাওয়া হলো। চা খেয়ে টা হিসেব ভোদকা এল। ৪/৫পেগ ভোদকা খেয়ে রাস্তায় নেমে একটা প্রশ্ন মাথায় এলো, ডিকনস্ট্রাকশন! আমার মনে হতো, রাইসু ডিকনস্ট্রাকটেড। আর আমি রিকনস্ট্রাকটেড। নিজের জটিল অনুভূতি বোঝার জন্য রাইসু পার্ফেক্ট। প্রশ্ন করি বলেন তো, কেউ যদি আপনাকে ফোন করতে নিষেধ করে এবং আবার সে ফোন করলে সে ফোন ধরতেও নিষেধ করে সেটাকে কি বলা যায়!

টাইমলেস হুইসপার! আমার মনে হতে থাকে বাতাসের গান, বনবাতাসীতে মাতওয়ারা। রাইসুদা যা বললেন তাতে আমি রিক্ত হতে থাকি অতি শব্দটাকে বঞ্চিত করে। সংস্কৃতিগত পার্থক্যের অনুধাবনে আমার সেন্টারের কাছে ফিরে আসাকে অপরিবর্তনীয় মেনে নেয় অন্যজন - কিন্তু বনবাতাসীর কাছে আমি পার্থক্যহীন, একীভূত - তার জন্য নিজেকে নিজের খেয়ালে ছেড়ে দেয়ার পরামর্শ রাইসুদার। আমি আমার অরিজানিলিটিতে ফিরে চললাম।

খেয়াল হয়, শর্মা ও পিৎজা দুটোই খেয়েছি। শর্মাকে বাদ দিতে মন চায়নি যে! কিন্তু প্রথমে শর্মা পরের পিৎজার মজাকে রহিত করে দেয়। মুখে টেস্ট মেখে অতপর আমি রাইসুর বাসার সামনে থেকে বনবাতাসীকে তুলে নেই। আজকে সকালে ফোন, বুকের উপরে নাকি ঠোট কাটা শর্মার কামড় লেগে আছে এখনও!
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৭ সকাল ১১:০৫
২০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩



মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

কারখানা তো রাজনীতি করে না !

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুন, ২০২৬ রাত ২:৪১


৫ই আগস্ট ২০২৪ তারিখটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেকদিন মনে থাকবে। কিন্তু ইতিহাসের বড় বাঁকগুলোর মতো এই পরিবর্তনেরও একটা দাম ছিল, যেটার হিসাব আমরা এখনও পুরোপুরি মেলাতে পারিনি। ক্ষমতার পতনের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

×