হৃদকম্প মিস করে কয়েকটা ঘূর্ণি তুলে নিতে
এতকালের নৈশব্দিক প্রহরা
হায়! কতকালে আবার মাটিতে মিশে গেল
প্রতিমূর্তির আরাধনা!
তোমার জঠরে আমার ভ্রুণ মাতোয়ারা
অশ্রু গলে নেমে গেল সন্তানের মুখে
অজন্মিত সাধের স্বাপি্নক সুখে বনবাতাসী
অনেককাল রাখিবে সংগম যাতনা!
প্রতীক্ষারত আমি বিস্মৃতির তলানীতে
খুড়ে খুড়ে দেখবো তোমার বেড়ে ওঠা সৌন্দর্য্য
বেয়ারা অশ্রু সেখানে সুলুক সন্ধানী
জানি ভুলে যেতে এখনও প্রেমিকের ঢের বাকী!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


