somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বনবাতাসী -5

০৩ রা এপ্রিল, ২০০৭ রাত ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নদীর বুকে সন্ধ্যা নেমেছে। মেঘনা ব্রীজের উপরে সাড়ি সাড়ি নিয়নের আলোর উপরে এক ফালি চাঁদ। স্পিডবোট চলছে বুড়িগংগা ছাড়িয়ে। এলোচুলের বনবাতাসী বুকের মাঝে ঘনিষ্ট। তার চুল ঢেকে দিচ্ছে আমার মুখমন্ডল। চোখের এখন কিছু দেখার দরকার নেই। সে শুধু শোনে কথা। বনবাতাসী বলে প্রতিদিন সকালে ভাবি, তোমার বুকে কুকরে মুকরে থেকে যদি ঘুম ভাঙতো! বুকের লোমশ প্রান্তরে আমার মাথা ঢুকে থাকবে, আলতো চুমোয় ঘুম ভাঙাবে! আমি বলি, এখন সাতসকালে এসএমএসে তোমাকে ঘুম ভাঙাবো, বনবাতাসী বলে, তবে ঘুম পাড়াতেও হবে! আমি শুধাই, কিভাবে? চোখে চুমো দিলেই ঘুমিয়ে পড়বো! হাতের মাঝে তার হাত। পুরোটা ঠাই করে নেয় আমার চওরা হাতের তালু। মনে হয় কতছোট্ট একটা শরীর, 45 কেজি! বলি, তোমাকে কোলে নিয়ে সারাদিন আমি হাঁটতে পারি! ধলেশ্বরীর এক কূল ঘেসে বোট এগিয়ে চলে। ইটের বাটার নির্জনতা। কাজ থামিয়ে যত্রতত্র বসে আছে বাটাশ্রমিকেরা। বনবাতাসী হেসে ওঠে উচ্চস্বরে। চমকে তাকায় পাড়ের কয়েকজন মানুষ। বোটের ড্রাইভার তার কান থেকে এফএম রেডিওর কর্ড খুলে তাকায়, জিজ্ঞেস করে, কিছু লাগবে স্যার! আমরা হেসে উঠি। ড্রাইবার ভ্রু কুচকে আবারে কানে তার কর্ডটা লাগায়।

বনবাতাসীকে কোলে তুলে নেই। তার দুহাত পেচিয়ে থাকে আমার গলা। ঠোট ডুবে যায় ঠোটে। আমি বলি, পুরোটা পথ এভাবেই পাড়ি দেব সুনয়না! আবারো খিলখিলিয়ে হাসে, পাগল হয়ে গেছো! ড্রাইভার কি ভাবছে বলোতো! আমি বলি, তাকে শুদ্ধ পৃথিবীকে অন্ধ হতে বলো! সবার চোখের জ্যোতি কেড়ে নাও, যদি না দেখতে চায় ভালবাসা, তবে তাদের চোখ থেকেই বা আর কি লাভ বলো! ঠোটকে কথা কইতে দিও না, তাকে পান করতে দাও 16 বছরের পিপাসিত অধর! বনবাতাসীর শব্দ শান্ত হয়, শরীরকে অশান্ত হতে দিতে। দুহাতে পেচিয়ে থাকা পিঠে বসতে থাকে তার আঙুল। চেপে বসে দুরন্ত। দূর থেকে একটা বিরহী বাশির আওয়াজ ভেসে আসে। বাশিওয়ালা তুমি বন্ধ করো কান্না! এবার কিছু আনন্দ সিম্ফণী তোলো!

চাঁদ ডুবো রাত্রি মেঘ নামায়। বাতাসের দমকা বহে, বোট এখন ফিরতি পথে আবার বুড়িগংগায়। বনবাতাসী বলে, আজকের কথা কি লিখবে তোমার উপন্যাসে? আমি বলি, লিখবোই তো, এগুলো সবই উপাদান, কাঁচামাল। আসলে তুমিই তো সব এলিমেন্টগুলো দিচ্ছো, আমি কেবল ধারাবিবরণী দিচ্ছি। বনবাতাসীর কি যেন হয়, হঠাৎ সে বলে, সরিষার ক্ষেতের সেই হলুদ প্রান্তরে কবে যাবে? বিবরণ শুনেই তো একটা কবিতা লিখে ফেলেছো! এখন কি আর যেতে ইচ্ছে করছে না! লেখা হয়ে গেলে কি আকর্ষন হারিয়ে যায়! আমাকে নিয়ে তোমার উপন্যাস লেখা হলে কি আমিও এমনি হারিয়ে যাব?
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০০৭ রাত ১:৪৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×