নিহত মানুষ লেখে না। কথা বলে না। শোনে না। ফোন করে না, ফোন ধরে না। হত্যককে শাস্তি দিলেও কিছু যায় আসে না। আমি হত্যকের মুক্তি চাই। কয়েকটা কথা, অনেক কথা, হাজারো কথা, রঙীন কথা, সুখের কথা, ছেড়া কথা, কথার কথা সবকিছু নিয়ে তার গল্প হবো, তবু তার স্মৃতির অন্তরালে গোপিত হতে চাই না। আমি খুন হয়েছি, তাতে কিছু যায় আসে না, আমার কাছে খুনী মূল্যবান, তার অংগে ব্যঞ্জনা চাই, খুনী হিসাবে নামডাক চাই, হাতযশ চাই, প্রসার চাই, প্রচার চাই। আমি চাই খুনের শাস্তি রহিত হোক, খুন করে সেইজন যেইজন কেবল সৃষ্টি জানে।
আমি খুন হয়েছি অনেক আগে, অনেক পরে, অনর্্তকালে, অন্তরালে, দেহান্তরে। খুন হয়ে ভূত হই, ভুত হয়ে মাথা খাই, মাথায় চড়ি, তৃপ্ত হই। চা খাই, বিড়ি খাই, ঘুরি আর ঘুরি, চা খাই আর ধোয়া হই। সাথে থাকি, দূরে থাকি, নিরুদ্দেশ থাকি, চর্চিত হই আবার বিযুক্ত হই। নেশাক্ত হই, আসক্ত হই, বিমূর্ত হই। আমি সহসা বিলীন হই, শূণ্য হই। দিক ভুলে দিক নেই, অনুভূতির সংস্থাপন হই। নিহতের লাশ হই, আমি তার পচে যাওয়া গন্ধ হই। আমি মাটি হই, অপ্রবেশ হই আধারে। আমি ফেরতবার্তা হই, অথচ ফিরি না কোনকালে। আমি খুন হই, তোমার হই, অন্তরের নিবাস হই। আমি বেঁচে থাকি, কিন্তু মরে যাই হত্যকের সাথে। আমি বেড়ে ওঠা বেয়াড়া অশান্তি হই, অশক্ত বাধঁন হই। কিছু ধরি না, তাই খুন হই। খুন হই বলে বেঁচে উঠি আর বেঁচে উঠি বলে হত্যকের মুক্তি চাই।
বনবাতাসীর কবিতা পড়ে আমি নিজেকে অজ্ঞান ভাবি। আমি নিজেকে কুপমন্ডুক ভাবি। আমার হাতে হলুদের গুড়ো লেগে হলুদ হতে থাকে চোখও। মরিচের গুড়োর ব্যাগ থেকে কিছুটা ঝাঝ বের হয়। মোবাইলের ইনবক্স থেকে ইনকামিং কলে চোখ পড়ে। বনবাতাসীকে কানে লাগিয়ে মিলের লোকটিকে গুড়া করার জন্য পারিশ্রমিক দেই। এককেজি হলুদ ভাঙাতে 15 টাকা খরচ। খবর নিতে হবে আস্ত হলুদের কেজির দামের চেয়ে বাজারের গুড়ো হলুদের দাম 15টাকা বেশী কিনা!
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৭ রাত ৩:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



