মেঘ হইলে কোন অসুবিধা নাই
নাই মেঘ থেকে ফোটা ফোটা জল বইলেও
গতিবেগে ক্লান্তি ছুয়ে গেলে গালের চারিপাশে
তার বুকে জন্ম নেবে এমন ভাবাই
সাধারণ এক প্রেমিকমাত্র সাধারণ মানুষই ছিল পূর্বকাল!
কোন কিছু হইতে আর কোন কিছুর বিয়োগ দরকার নাই
নাই অনেক নেকাবের ন্যাকা ন্যাকা বাহানা, খেইল
কিছু হইলে তারপরে থাকে না আর না থাকার অভিলিপ্সা
সব ঘর খালি করে দৃশ্যত শূণ্য হলে বড় আচমকা
মুখ্য হয়ে ভাবি অর্জন আর হারাবার বেদনাই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




