ইসসিরে, ঢাকা শহর ভিজে যাচ্ছে
কংক্রিটের ফরেস্টে টাইগারেরা বৃষ্টিতে হাম্বা হাম্বা করে
গরুর মত বাঘের ধ্বনি বিচ্যুতি
শব্দ বিচ্ছেদে বৃষ্টিতে ধুয়ে, ব্যালকুনি চুপচুপে
আহহারে আমার গায়ে বৃষ্টির ছাট্ খেটে খাওয়া শ্রমিকের দাগ
চশমার ময়লা গেল সরে, ইস! কি স্বচ্ছ বাতাসে বজ্রধ্বনি
কান গেল, চোখ গেল তারপরে স্বর গেল উষ্ণ হয়ে
কেমন আছো প্রিয়া, তোমার ওখানে বৃষ্টির কেমন দৌড়ঝাপ!
ভিজিয়ে দিচ্ছে কি পা!
নাকি আমার পা'য়ে ভিজবে তুমি কংক্রিট ফরেস্টে
আর দুজনে টাইগার হবো, আবার বৃষ্টি ঝরিয়ে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




