somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিমুলের মাসকাওয়াথ প্রভাবঃ ধুসর গোঁধুলীর ওভাররেটিং!

৩০ শে মে, ২০০৭ সকাল ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধুসর গোধুলীর প্রতিক্রিয়া সাহিত্য অনেকবেশী ভাগাবেগে মুন্ডিত। ঠিক কোটেড রাইটার অফ দ্যা রাইটার্স বিশেষণে যে রাইটারদের পাঠক হতে না পারাটাই স্পষ্ট করে লেখককূলদের অপমানিত করে বসে আছে সেটাও বোধকরি এখনও বোধগম্য হয়নি তার। এটা হচ্ছে নিতান্তই ভালোলাগা প্রকাশ করার জন্য লাগসই ও সঠিক শব্দসমষ্টি খুঁজে না পেয়ে, আকাশ থেকে চিল ধরে এনে কবিতার মিল করে নেয়ার মত কেতারদুরস্ততা। সাহিত্য মানে সব আহমদ ছফা, আখতারুজ্জামান ইলিয়াস হতে হবে, আর হুমায়ুন, মিলন, প্রনব, আনিসুল হলে সেটা বাজার কাটতি, অন্তসারশূন্য হবে এটা একমাত্র স্ট্রাগলারদের স্বান্ত্বনাসূচক স্বপক্ষসমর্থন। “কে কার বিজ্ঞাপন দিবে সেটা কৌশিক আহমেদ কিংবা আমি ধুসর গোধূলি ঠিক করার কে?” যদি এই হয় উপলব্ধি তবে পাঠক আর লেখকের সেতুবন্ধনের জায়গাটাই হয়ে যায় নড়বড়ে, ব্রিজ অন দ্যা ডেড রিভার! বেস্ট সেলার বুক তকমা জুরে বসার আগের ইতিহাস হয়ে যায় অপঠিত, অইতিহাস গ্রন্থিত। একটা প্রয়াসকে স্থান দিতে অন্য সৃজনশীলতাকে ঝেটিয়ে বিদায় করা। এখন সাহিত্য মানে অসংখ্য ফ্রেম, প্রযুক্তি আর সমসাময়িক উপকরণের ঘনিষ্ট নিবিড়তাও। ডায়লগ প্রক্ষেপন, ভিজুয়াল উপস্থাপনের অন্যান্য অনুসংগ যেমন ক্যামেরা, লাইট, স্পট, অভিনয় শিল্পী তাদের ইন্টিগ্রেশন সাহিত্য পরিধির মধ্যে ঢুকে বসে আছে। একটা কল্পিত স্ট্যান্ডার্ড ধরে রেখে সেখানে অন্য কোন অর্ন্তভূক্তিকে বিষময় দৃষ্টিতে দেখার, নাক ছিঁটকে চলার বক্তব্য উপস্থাপিত হতে দেখলাম কেবল ধুসর গোধুঁলীর লেখায়। ঠিক যেভাবে আমাদের কতিপয় পূর্বপুরুষরা ভাবতো।

এখানে অত্যন্ত অপ্রাসাঙ্গিকভাবে এসে যায় প্রভাব বিষয়ক জটিলতা। প্রভাব কি? প্রভাব হচ্ছে একটা সেট ট্রেন্ড যে বলয় থেকে একজন লেখকের লেখাকে আলাদা করা যায় না। তার নামে যুগ চিন্থিত হয়। ইংরেজী সাহিত্যে মিল্টন, ওয়ার্ডসওয়ার্থ, টেনিসন এমন যুগ সৃষ্টি করেছিলেন। রবীন্দ্রনাথ এমন বলয় তৈরী করেছিলেন। ত্রিশে তৈরী হয়েছিল নতুন সাহিত্যধারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শুরু হলো ভিন্ন এক ধারা যা মানুষের একাকীত্ব, নিস্পৃহতা, শূণ্যতাকে ক্রমশ প্রতিনিধান করতে শুরু করলো। এখনও যুগ, ধারা সন্বন্ধে অজ্ঞাত লেখককূলের রচনায় একধরণের শূণ্যতার বিচরণ দেখা যায়। এটা হচ্ছে যাপিত কালের অবশ্যম্ভাবী প্রভাব, লেখক এই গন্ডির বাইরের নন। যা কিছু দেখে যা কিছু ঘটে তার দৃশ্যসীমায় তার একটা উপস্থাপন হতে থাকে তার কবিতা, গল্প, উপন্যাসে।

এর পরবর্তী যুগে লেখা হয়ে উঠেছে আরো প্রযুক্তিসমন্বয়ে শিল্পিত উপস্থাপনের বিষয়। সেটা লেখকের সৃজনশীলতার মাত্রাকে ব্যাপ্ত করেছে বিভিন্ন দিকে। সেখানে প্র্রভাব নামক একটা বিশেষণে আসীন করার মত লেখক মাসকাওয়াথ কবে থেকে হলেন সেটা শিমূলের ভাবনার সাথে অন্যদের ভাবনার অমিল থাকতেই পারে। শিমূল যেখানে তা প্রমান করার চেষ্টা করেছেন, কনফুসিয়াস, ধুসর গোধূলী যেটাকে সম্মানজনক অবস্থানে উন্নীত করার ভালোলাগায় আচ্ছন্ন হচ্ছেন সেটা একধরণের অতিআবেগীয় সম্পর্কযুক্ত ঘনিষ্টতা ছাড়া আর কিছুই না। কারও নামের সাথে মিল খুঁজে গোত্রভূক্ত করার প্রচেষ্টা সেখানে সেই অনিয়ন্ত্রিত ভালোবাসার প্রকাশ হতে পারে বৈকি!

মাসকাওয়াথের লেখা পরিচিত বলেই তার সন্বন্ধে জানার আগ্রহ শেষ হয়ে যায় না। বিশেষত তার এই প্রভাব বিতরণকারী যুগান্তকারী প্রতিভাটা নিয়ে সন্দিহান হয়ে যাই – এটাকে অনুপ্রেরণাব্যঞ্জক বলবো নাকি প্রভাবিত বলবো একজন সম্ভাবনাময় শিমূলের দীগন্তে – এ দায়িত্ব অন্যান্য পাঠকের হাতে থাকলো, যে কেবল পাঠক বলে পতিত থাকে না ধুসর গোধূলীর কাছে, আমার কাছে আগামী দিনের একজন সম্ভাবনাময় লেখকও!
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০০৭ সকাল ১১:০০
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

×