somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তালপাতার পাখা ও বেলীফুলের মালা

৩০ শে মে, ২০০৭ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
বসুন্ধধরায় গেলে গেমস খেলবো না সেটা হয় না। পনেরটাকার কয়েন দশটা কিনলে তিনটা কয়েন ওফা। রেসিং গেমগুলোর মধ্যে যেগুলোর স্টিয়ারিং গোল সেগুলো আমার আকর্ষণের জায়গা। সাতটায় বন্ধ হওয়া বসুন্ধরার ফুডকোর্ট খোলা থাকে নটা/দশটা অবধি। অসংখ্যবার এক্সিডেন্টে আহত হয়ে কয়েন শেষ করে গেমসকোর্টের দোতালায় পুল খেলতে ঢুকলাম। কিন্তু তারা তখন বাঁধাছাদায় ব্যস্ত। অতপর আবার ওয়েস্টার-২। ছোলা বাটোরা আর রাজকচুরীতে ডিনারান্তে বাড়ীর পথে। বিজয় সরণীর জ্যামে বেলী ফুলের মালা আর একটা তালপাতার পাখা কিনে ঘরে এসে যখন থিতু হলাম তখন রাত্র দশটা।

২.
গোটা গোটা লিচুর ছোলা ছড়িয়ে মুখে পুড়তেই ছানাউল্লাহর চেহারা ভেসে উঠলো। বিএনপির এ যাবত যত নেতা যৌথবাহিনীর হাতে ধরা পড়েছে সবার আইনজীবি হিসাবে তাকে দেখা গেছে টিভি পর্দায়। এটা একটা বিশ্বরেকর্ড হতে পারে। সানাউল্লাহ মিয়া বলছেন, আমার মক্কেলকে আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ, জরুরী অবস্থা হুমকীর মুখে ফেলার অভিযোগসহ আরো কিছু অভিযোগ আনা হয়েছে। আদালত আমার মক্কেলকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। আমরা তার জন্য ডিভিশন প্রদানের অনুরোধ করেছি। বিচারক কারা বিধান অনুযায়ী ব্যবস্থা নেবার জন্য বলেছেন।

৩.
সৈয়দ মোদাচ্ছের আলী একজন বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ। শেখ হাসিনা চোখ দেখাতে তার কাছে গিয়েছেন। পুরো হাসপাতাল জুরে টিভি ক্যামেরা। শেখ হাসিনা যখন চোখ পরীক্ষা করার একটা যন্ত্রে তার চোখ দেখাচ্ছিলেন ডাক্তারকে, তখনও তাকে রেহাই দেয়নি টিভি। শেখ হাসিনার একসময় এ্যালার্জি ছিল বিএনপি নেতাদের টিভি চ্যানেলগুলোকে তার বক্তব্য সম্প্রচার করতে দিতে। এখন বোধহয় সেটা নেই। জলিলের আটকের পরে যখন সাংবাদিকরা তার বাসায় ছুটে যান তখন সব চ্যানেলকেই তিনি ব্রিফিং এ ডেকেছেন। তিনি হয়তো বুঝতে পেরেছেন যত ক্যামেরা তত বেশী তার কথা মানুষের কাছে পৌছে যাওয়া। চক্ষু হাসপাতাল থেকে বের হবার সময় তিনি বললেন, সরকার দূর্নীতিবাজদের না ধরে রাজনৈতিকদের ধরছে। কত দূর্নীতিবাজ এখনও নাগালের বাইরে! আমার ভীষন অবাক লাগলো, যাদের ধরা হয়েছে তাদের কে তাহলে তিনি সৎ মনে করেন এখনও!

৪.
প্রধান বন সংরক্ষক ওসমান গনি একজন ডক্টরেটও। ফরেস্ট অঞ্চলের পানি সম্পদ ব্যবস্থাপনায় তিনি একজন জ্ঞানী মানুষ। সেই সাথে তিনি যে কড়কড়ে নোটেরও পেটুক তা বোঝা গেল গতকাল। বালিশ, ড্রামের মধ্যে থেকে বের হয়েছে কোটি টাকার নোটের বান্ডিল। ব্যাংক থেকে বড় অংকের টাকা উঠিয়ে নেয়ার সূত্র ধরে তাকে শনাক্ত করেছে যৌথবাহিনী। বেচারা হাঁটে হাড়ি ভেঙে যাওয়ার শোকে এতটাই মুহ্যমান ছিলেন যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলেন। মনে হচ্ছিল কেউ যদি একটা রিভলবার তার হাতে তুলে দিত, তবে তিনি তখনই নিজের মস্তকে ঠেকিয়ে ট্রিগার চেপে দিতেন। স্ত্রী, মেয়েরা ওড়নায় মুখ ঢাকছিলেন কিন্তু যে জীবন তাদের জন্য রেখে গেলেন সেটা মৃত্যুবৎই।

৫.
আমার হাতে তালপাতা ঘোরে। আপাতত আর কোন নিউজ দেয়া যাচ্ছে না। বিদ্যুত নাই। বেলী ফুলের মালা অবহেলিতভাবে পড়ে আছে অনাদরে। তাকে ব্যবহার করে কার্য্যসিদ্ধি অর্জিত হয়েছে। আমার কাছে এখন সেটা দুর্গন্ধযুক্ত বর্জ্য। আগামীকালের ময়লার গাড়ীতে সেটা ফেলে দিতে পারলেই বাঁচি। কি হচ্ছে দেশে তার চেয়ে বড় কি করছি আমি। গেমস খেলছি, পুল খেলছি, ইন্ডিয়ান ফুড খাচ্ছি। সামনের সপ্তাহ থেকে মেক্সিকান বা ল্যাটিন ট্রাই করবো। বিদ্যে ঝালাই করবো সমালোচনা লিখে, পড়া হয় রেফারেন্স টানতে গিয়ে আর বাজার কাটতিও ভাল। নিজের অংশগ্রহণ বা মৌলিক কিছু লিখে দেখাবার যোগ্যতাকে ভোলা যায়। দেশে এখন আমাদের এমন সহযোদ্ধা প্রচুর দেখছি, অসুবিধা কি একজন সেখানে না হয় বাড়লোই!

৬.
বিদ্যুত এসেছে। দেখি আগামীকাল কার কার জন্য বজ্রনিনাদ অপেক্ষা করছে।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০০৭ সকাল ৯:৩০
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

×