আজ সকালেও ছিলাম রোদ্দুরে
গরমে পুড়েও মনে হচ্ছিল, এই তো বেশ আছি
বেচেবর্তে আছি, খানাখন্দে পড়েও বেশ রাজপথে আছি
এই দুপরেও মনে হচ্ছিল, কথা বলার কেউ আছে
কিছু বলতে পারি, লিখতে পারি, দেখতে পারি মুক্তি।
এখন আর তেমন মনে হচ্ছে না
কি হবে আর এই সব লিখটিকে, সবই তো আহাজারি
অথবা অচলায়নে ভ্রম কে কখন দেবে মুছে
থাকবে না চিন্থটুকু, শেষে কেউ বলবে সরি
আমি তখন হাঁটা রাস্তার অলিগলি!
অনেক হলো বাছা, এখন চারদিকে নবযৌবন
নতুন একদল রাক্ষসের দাঁত গজিয়েছে মাত্র
আমারও ঘরে বাড়ন্ত ক্ষুধা
কি দায় চেপেছে, কিছু লিখতে জানি বলে
গর্দানও এমন নুইয়ে দেব ব্লগে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






