somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোসো বৎস! নাইটহুড কোন পয়গম্বর প্রবর্তিত খেতাব নয়!

২১ শে জুন, ২০০৭ সকাল ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে মুসলমানদের ইচ্ছে অনুযায়ী অন্যান্য মতবিশ্বাসীদের চলতে হবে। কিছু কিছু ধর্মবিশ্বাসীর উচ্ছাস এমনই। হয়তো বিশ্বাসই করতে চায় না নাইট কোন মুসলমানের উপাধী নয়, তাদের কাছে এটা বোধকরি নবী করিম সাঃ এর প্রবর্তিত কোন উপাধী, যার প্রাপ্তিতে মুসলিম হিসাবে তার মর্যাদা উন্নত হয়। এসমস্ত উগ্র মুসলিম জাতীয়তাবাদীরা সমস্ত বিশ্বের মুসলিমদের এক ভাবার অলীক জগতে বিচরণ করার এমন কিছু উপলক্ষ পেয়ে আর স্থির থাকতে পারে না। মেলোড্রামাটিক বক্তব্য আর সুড়সুড়ি দিয়ে বিশাল একটা জনগোষ্ঠিকে আলোড়িত করা, মুসলিম হিসাবে তাদের অবস্থান ধর্মভীরুদের চোখে আরো এক ধাপ বাড়িয়ে নেয়া ছাড়া এর কোন দীর্ঘমেয়াদী লাভ লোকসানের গণিত করার সাধ্য নেই সেসমস্ত বধিরদের।

সালমান রুশদীর নাইটহুড উপাধী প্রাপ্তিতে উগ্রবাদী মুসলিমরা অনেক দিন পরে নড়েচড়ে বসেছে। বিশ্বব্যবস্থায় মার্কিন একচলায়তন থেকে বের হতে কোন যৌক্তিক ও কার্যকরী মেরুকরণ অন্বেষণ না করে বিশ্বাস নির্ভর একটা মেরু তৈরী সাম্রাজ্যবাদকে সবসময় সুবিধা দিয়ে এসেছে, একধরণের পৃষ্ঠপোষকতা করে এসেছে। যেখানে আমরা বিশ্বাস নিয়ে শ্রেনীবদ্ধ হয়ে থাকি সেখানে তারা ট্রেড নিয়ে ওয়ান ওয়ে এক্সেস খুঁজে পায়। পশ্চিমাদের জন্য আমাদের বাজার উন্মুক্ত থাকবে আর আমাদের জন্য তাদের বাজার শৃংখলিত। বৈশ্বিক এই রাজনীতিতে বিশ্বাস নির্ভর এমন মুখরোচক গল্প ও জনসমর্থন তৈরী করে উগ্র ও নির্বোধ কিছু মুসলিমদের দৃষ্টি সরিয়ে রাখা যায়।

বিশ্বের সব মুসলিমদের এক ভাবার কোন কারণ থাকতেই পারে না। সবচেয়ে জঘন্য হচ্ছে ইরান যখন বিশ্বের আর সব মুসলিমদের সাথে নিজেদের এক মনে করে। রাষ্ট্র, অর্থনীতি আর সংস্কৃতির বিভিন্নতা অস্বীকারের বায়বীয় এই প্রচেষ্টা যে কেবলমাত্র ভাবমুর্তি প্রতীষ্ঠার উদ্দেশ্যমূলক প্রয়াস - তা ক্রমশ মুসলিমরা বুঝতে পারছে, সামনের দিনগুলোতে আরো স্পষ্ট হবে। সেদিন আর বাগড়ম্বর করে বলতে পারবে না, বিশ্বের সব মুসলিম আহত হয়েছে, একজন অমুসলিমের অমুসলিম খেতাব অর্জনে!
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৭ সকাল ১০:০৯
৩৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×