somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশের লৌড়ানির সময় আমি সবার আগে দৌড় দেই এটা একটা ঐতিহাসিক সত্য

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ই ফ্রেব্রুয়ারী দুপুরের দিকে ফেসবুকের ফিডে মোটামুটি একটা ঝড় দেখলাম। কিছুক্ষণ আগে রায় বের হয়েছে। কাদের মোল্লার ফাঁসির বদলে যাবজ্জীবন - সবাই মোটামুটি স্তম্ভিত, তারপরে বিক্ষোভ, সেসবে ভেসে যাচ্ছে ফেসবুক।

চলো চলো শাহবাগ। যত ফ্রেন্ড দেখছি - সবার একই স্টাটাস। কে ডাক দিয়েছে জানি না, কিন্তু সবাই যে শাহবাগ যাচ্ছে বুঝতে পারছি। অফিস থেকে বাসায় ফিরলাম সাড়ে চারটার দিকে। আমার যাবার বিন্দুমাত্র আগ্রহ নাই। শাহবাগের এমন অনেক মানববন্ধনে গিয়েছি। স্বতস্ফুর্তভাবে গিয়েছি মাত্র দুইবার। একবার রামুতে বৌদ্ধদের উপরে আক্রমনের পরে, আরেকবার আসিফ মহিউদ্দিনের উপরে আক্রমনের প্রতিবাদে।

কাদের মোল্লার ফাঁসির রায় হয় নাই - এর প্রতিবাদে বিক্ষোভ করে কোনো লাভ হবে না এমন ধারণাই আমার প্রবল ছিলো। ফলে ফেসবুকে যখন মানুষের ঢল দেখলাম শাহবাগের প্রতিবাদে যোগ দেবার জন্য, তখন নিজেও আপ্লুত হয়ে ফাঁসি চাই ফাঁসি চাই বলে সবার সাথে একটা চিৎকার দিলাম ফেসবুকে। কিন্তু ঐ পর্যন্তই। মানববন্ধনে যাবার কোনো ইচ্ছে আমার তখনও ছিলো না।

ঠিক সেই সময় সিমু নাসের ফোন করলো। আপনি কি আসবেন না? আমি খুবই বিশ্বাসযোগ্যভাবে একটা মিথ্যা কথা বললাম। এই তো আসতেছি। কিন্ত আমি জানি, আমি যাবো না। সাড়ে ৬টার দিকে আবার সিমু ফোন করলো, কই আপনি? এদিকে তো ইতিহাস হয়ে গেছে! শাহবাগের চত্বর দখল করে ফেলেছে পাবলিক! মাঝখানে আমি নাক ডেকে ঘুমাচ্ছিলাম।

সিমু যখন এত সিরিয়াসলী বলছে কেবল ইতিহাস দেখার জন্য প্রচন্ড অনিচ্ছা নিয়ে শাহবাগে হাজির হলাম। গিয়ে আমার বিশ্বাস হচ্ছিলো না। তখন বোধহয় সাতটা বাজে। মোড়ে একটা বর্গাকৃতি। মোমাবাতির। বর্গের চারপাশে মানুষ বসে আছে। অন্ধকারের মধ্যে একটা জীবন্ত অগ্নিচিত্র। ভেতরে একদল মাইকে স্লোগান দিচ্ছে।

ভেতরে ঢুকে পড়লাম। খুঁজে বের করলাম সিমুকে। দেখা হলো রবি, ফাহমিদ ভাই, হেলাল ভাই, শামীম, শুভ, সবাক, রাজিউর, বাকী, শরৎ সহ অনেক পুরাতন ব্লগারদের। অন্যান্যদের আমি চিনি না। তাদের সাথে বর্গের একটা কোনে বিস্তর বাদাম ধ্বংস করলাম।

দুই ঘন্টা পরে অনেক হয়েছে ভেবে যাই বলে যখন উঠলাম, তখন আবার প্রতিরোধ। সিমু ও রবি দুইজনই বললো, আরে ভাই থাকেন না, একরাত থাকলে মহাভারত অশুদ্ধ হবে না। সবাই থাকতেছে, আপনি থাকবেন না কেনো?

আবার বসলাম। মশাল জ্বালিয়েছে ভেতরে। জনগণের পরিমাণ বেড়ে বর্গের ভেতরে গিজগিজ করছে মানুষ। তার মধ্যে একটা মশাল কারো হাত ছিটকে পড়লো রাস্তায়। দপ করে আগুণ জ্বলে উঠলো। জটলার মধ্যে কয়েকজন এদিক সেদিক ছিটকে গেলো। আমাদের সামনের মানুষেরা দেখলো হুড়োহুড়ি, তারা দিলো দৌঁড়। আমি মনে করলাম পুলিশ নিশ্চয়ই আক্রমন করেছে। পুলিশের লৌড়ানির সময় আমি সবার আগে দৌড় দেই এটা একটা ঐতিহাসিক সত্য। সুতরাং দিলাম ভো দৌড়। নিরাপদ দূরত্বে এসে দেখলাম আমার সাথে আরো অনেকেই আছে। একা নই। তারপরে দেখি, না তেমন কিছু হচ্ছে না ভেতরে। সাহস সঞ্চয় করে ভেতরে ঢুকে জানলাম তেমন কিছু না, বীরের মত আবার গর্বের সাথে ভিতরে দাঁড়িয়ে রইলাম। তবে আমি যে আগে ভো দৌঁড় দিয়েছি এটা রবি ছাড়া আর কেউ জানে না। সে নিশ্চয়ই হাটে হাঁড়ি ভাঙবে না - এই বিশ্বাস আমার আছে।

তারপরে আবার বাদাম। ভেতরে তখন তিন চারটা বৃত্ত তৈরী হয়েছে। আমাদের সামনেও ৭১ লেখা একটা অর্ধবৃত্ত তৈরী হয়েছে। মোমবাতি দিয়ে প্রথমে ইংরেজিতে লেখা হলো 71, পরে সেটা বাংলায় বিপ্লবিত হলো। পরিচয় হলো আরো কতগুলো নতুন মুখের সাথে। তবে প্রতি মুহূর্তে আমি সুযোগ খুঁজছিলাম কখন ভাগা যায়। এর মধ্যে একসময় রাতের খাবারের জন্য একটা গ্রুপ এলো চাঁদা তুলতে। একশটাকা দিলাম। আমাদের সাথে আরো কয়েকজন টাকা দিলো। পেটে খিদে, একবার পুবালি ব্যাংকের সামনে গিয়ে আমরা পরোটা-ডিম মেরে এলাম।

তারপরে কখন রাত একটা হলো টের পেলাম না। বাসার গেট বন্ধ। টপকে ভিতরে ঢুকতে হবে। ওদিকে শীত শীতও করছে। কিন্তু যাদের সাথে আছি সেই সিমু, রবির বাড়ি ফেরার কোনো তাড়া নাই। বিরক্ত মুখে তাদের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি, কখন এদের তেজ কমবে। কিন্তু কিসের কি, কোনো বিকার নাই, শাহবাগের মোড় তারা তখন ঘরবাড়ি বানিয়ে ফেলেছে। এর মধ্যে অনবরত আমি যাই যাই করছি। আবার একশ টাকা দিয়ে খাবারের জন্যও অপেক্ষা করছি।

রাত দুটোর দিকে মাঝখানের জটলা থেকে বোধহয় ঘোষণা করা হলো আজকের মত আন্দোলন শেষ, কালকে আবার সকাল ৮টা থেকে সমাবেশ চলবে। শুনেই আনন্দে নেচে উঠলাম। কিন্তু তার চারপাশের মানুষজন নিরানন্দ হলো। একজন বললো, আপনাদের যাদের যাওয়ার তারা যান, আমরা ছাড়ছি না রাজপথ। মনক্ষুন্ন হয়ে আবার গিয়ে বসে পড়লাম। খাবার তখনও আসেনি। এমন রাতভর আন্দোলন করার দু:স্বপ্ন আমি জীবনেও দেখি নাই। তার উপরে পুলিশের দৌড়ানি, বোমা-ককটেল শুনলেই আমার হার্টবিট থাকে না। কিন্তু তারপরেও কথা থাকে। একশ টাকা দিয়েছি, না খেয়ে যাচ্ছি না।

অবশেষে আড়াইটার দিকে খাবার এলো। প্যাকেটে তেহারি। খেয়েটেয়ে সিমুকে বললাম, যাই ভাইয়া - মনে হয় তার একটু দয়া হলো আমার চেহারার অবৈপ্লবিক ভগ্নদশা দেখে। খুবই আন্তরিকতার সাথে বললো, ভাগেন।

রাত ৩টার ঢাকা দেখতে দেখতে বাড়ি ফিরলাম। তাপরে একটা স্টাটাস দিলাম। তারপরে ঘুমালাম। আর উঠলাম আজকে একমাস পরে।
১১টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×