সেদিন বাসার পাশে সন্ধ্যায় শুরু হলো বিকট সাউন্ডবক্সের চিৎকার। বিয়ে হচ্ছে। হিন্দি গানের উৎপাতে ঘরে থাকা দায়। ভাবলাম বিয়ের মত ঘটনা যখন একটু সহ্য করি, একসময় তো থামবে। রাত ১০ টা পর্যন্ত অসহ্য শব্দাঘাতে জর্জরিত হয়ে থানায় ফোন করলাম।
হ্যালো...আবাসিক এলাকায় জোরে মাইক বাজালে কি আপনাদের কাছে কমপ্লেন করার কোনো সুযোগ আছে?
খুব নিরীহভাবে জানতে চাইলাম পুলিশের কাছে। বললো, অবশ্যই...আপনি ঠিকানা বলেন..আমরা ব্যবস্থা নিচ্ছি।
দিলাম ঠিকানা। অপেক্ষা করলাম ঘন্টাখানেক। বীভৎস গানের গর্জন চলছেই। খুঁজে নম্বর নিয়ে ফোন করলাম র্যাবকে। একই প্রশ্ন করলাম। কিন্তু এবার আমার অবাক হবার পালা।
আমাকে র্যাবের লোকটা জিজ্ঞেস করলো, অত নম্বর বাসা, অত নম্বর সড়ক, অমুক জায়গা?
বললাম, হ্যা হ্যা।
বললো, ইতোমধ্যে আমরা দশটা কমপ্লেন পেয়েছি। ওই বাড়িতে র্যাব গেছে ইতোমধ্যে।
ফোন রাখতে না রাখতে শুনলাম পাশের বাড়িতে গান থেমে কান্নাকাটির লাইভ মিউজিক। সামনে তিনটা র্যাবের গাড়ি। বিয়েবাড়ির লোকজন ছুটছে। চেচামেচি। বারান্দায় দাঁড়িয়ে পৈশাচিক আনন্দ উপভোগ করলাম। আশেপাশের অসুস্থ্য মানুষদের তোয়াক্কা না করে, বাচ্চাদের পড়াশুনা নষ্ট করে এই ভয়ংকর শব্দদূষকদের পিটিয়ে পাছার চামড়া উঠিয়ে দেয়া উচিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




