somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপরিকল্পিত অবকাঠামো গড়ে তোলার 'উন্নয়ন'কে আত্মহত্যা বলতে হবে

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অস্বস্তিকর একটা বাতাস ঘিরে ধরেছে ঢাকাকে। দিল্লীর মত হয়তো ভয়াবহ নয়, কিন্তু একদিন হয়তো ছাড়িয়ে যাবে দিল্লীকেও। আমার দম বন্ধ হয়ে আসে। দেহের ভেতরে প্রতিদিন লক্ষবার এই অস্বস্তিকর বাতাস ঢোকে। কোনো নিস্তার নাই। ঢাকায় থাকতে হলে এই বাতাসের আঘাত সহ্য করতে হবে। বাতাস পণ্ডিতেরা বলে কোনো ক্ষতিকর কেমিকেলের অস্তিত্বের কথা। আমাদের শহরায়নের ফসল। আমাদের সভ্যতার সবচেয়ে অসভ্য শহরায়নের ফলে বাতাসকে বিষাক্ত করে তুলছে। আর তার ভেতরে আমরা বাস করছি।

বাতাসের বিকল্প হবে না কিছুই কখনও। বাতাস ও খাদ্য ছাড়া মানুষ বেঁচে থাকবে না। দুটোই এ শহরে মনুষ্যপযোগীতা হারাচ্ছে। নিজেরাই বিভক্ত হয়ে একদল আরেকদলের থেকে সুবিধা ছিনিয়ে নিয়ে আসলে নিজেও বাঁচতে পারবে না। অপরিকল্পিত/অবৈজ্ঞানিক কাঠামো তৈরি করছে সরকার, ক্ষতিকর খাদ্য বিক্রি করছে মানুষ, আর বাকিরা জেনেশুনে বিষ পান করছে।

কী ভীষণ আহাম্মক হলে এভাবে শহরায়নের পক্ষে পরিশ্রম করতে পারে মানুষ, যা তার নিজের নিশ্বাস নেবার স্বাধীনতাটুকু ছিনিয়ে নিচ্ছে? কত বড় বোকা হলে আমরা এই ধ্বংসকে সভ্যতা বলতে পারি?

ঢাকায় যদি মানুষ না বাস করতে পারে তবে এই অপরিকল্পিত অবকাঠামো গড়ে তোলার 'উন্নয়ন'কে আত্মহত্যা বলতে হবে। আমাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যের, কৃষি এবং প্রক্রিয়াজাতের, উপরে সরকারের কোনো পরীক্ষা নেই, আমরা তুলে নিচ্ছি এই বিষযুক্ত খাদ্য বেঁচে থাকার জন্য। প্রাকৃতিক আলো-বাতাসের প্রবহমানতাকে বৈজ্ঞানিকভাবে পরিমাণগত ব্যবহারের সীমা বিচার না করে 'উন্নয়ন' ঘটতে থাকা ভৌত কাঠামো ও কেমিকেলের মাধ্যমে বাতাসকে বিষাক্ত করছি।

এবং বেশ গর্বের সাথে আমরা এসবকে 'উন্নয়ন' বলে গলা ফাটাচ্ছি!!!!!
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

ডাক্তাররা সামনে আরও পিটুনী খাবে... প্রতিকারের সময় এখনি

লিখেছেন অপলক , ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৫



দেশে রুগির চেয়ে ডাক্তার, নার্স বা সরকারী সেবা প্রদানকারী সংস্থার সংখ্যা অনেক কম। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৯৯৯ জন।... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

×