প্রকৃতিতে ধ্বংস বলতে কিছু নাই
০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘাস হলে ভালো হতো। প্রাণীর প্রাণ আমার না থাকলে ভালো হতো। অথবা ঘাস না হয়ে মাটি হলে ভালো হতো। বা পাথর। মাটি-পাথর হাজার হাজার বছর বেঁচে থাকতে পারে। আমরা মরে গিয়ে যা হবো! মাটিদের আলাদা করলেও মাটি। কিছু মাটি বিচ্ছিন্ন হলেও মাটিরা সম্পূর্ণ থাকে, কমে না তাদের কিছুই। অথচ আমাদের কেউ মরে গেলে আমরা কম হয়ে যাই।
প্রকৃতি হলে সুন্দর হতাম। বিস্তারিত জীবন হতো আমার। অনন্তকালের প্রাণ হতো। অমরত্ব ছাড়া আর কিছুকে প্রাণময় বলা উচিত না। নিষিদ্ধ করে দেয়া উচিত ভাষাতে। মানুষ প্রাণময় নয় - এমন শিক্ষাই দেয়া হোক জন্মের পর।
মানুষ না হলে আমি মানবিক হতাম। প্রকৃতির ধ্বংস বলতে কিছু নাই। সব আনন্দ-নৃত্য। অ্যাডভেঞ্চার। মানুষের চোখে যা ভয়ঙ্কর প্রকৃতির রুদ্ররোষ - প্রকৃতির তাই মানবিকতা।
প্রকৃতি নিজেকে ধ্বংস করে না। প্রকৃতির খেলায় মানুষ ধ্বংস হয় বলে প্রকৃতিকে অমানবিক বানানোর ছল করছে মানুষ। প্রকৃতি যেনো আর ইচ্ছেমত নিজের সব হাত পা ছুড়ে দৌড়াতে না পারে সেজন্য এখন শেকল পরাতে ব্যস্ত মানুষের পরিবেশ রক্ষা আন্দোলন।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাইরের জানালার পাশে গভীর রাতে ফুটে ওঠা ফুলের সৌন্দর্য রহস্যময়, আকর্ষণীয় মনে হলো বলেই থমকে দাঁড়ালাম। ক্যামেরায় ধরলাম। ফুল আর কলি যেন কথা বলে উঠলো।...
...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুনকোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন