গৃহহীনদের নিয়ে Nuno Rocha নামে একজন পর্তুগীজ পরিচালকের বানানো ছোট্ট একটা মুভি দেখে প্রচণ্ড আলোড়িত সকাল থেকে। মুহূর্তের মধ্যে আবেগের বড়ধরণের পরিবর্তন ঘটানোর মত ক্ষমতা এই ৭ মিনিটের ভিডিওটার মধ্যে আছে।
আমাদের শহরে বৃদ্ধ ও শিশুদের ফুটপথে ঘুমাতে দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। ব্যক্তিগত ও জাতিয় আবেগে তারা দু:খ তৈরী করতে পারে না। এদের বেশীরভাগই হতদরিদ্র ও নানান রোগে আক্রান্ত থাকে তারপরেও তারা আমাদের ব্যাথাতুর করতে পারে না। চোখের সামনে তারা আছে চোখের ভেতরে আঙুল দিয়ে। কিন্তু সে আঙুলকে আমরা আড়াল করে চলতে শিখেছি।
এই ভিডিও দেখে আমি একটু দু:খ ভারাক্রান্ত হয়েছি বটে, তবে সেই অনুভূতির তীব্রতার স্থায়িত্ব ছিলো মাত্র অল্প কয়েক মিনিট। রেশটুকুও থাকবে না। কিন্তু কারো হয়তো থাকবে...কেউ হয়তো পাল্টে দিবে এই অসহনীয় দৃশ্যপট, সেই আশায়.....
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




