somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"কথা অনেক ভাবেই আপনার কাছে আসবে কিন্তু কিভাবে নিবেন তা আপনার ব্যাপার"

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন আমি কলেজ এ পড়ি,
একদিন হঠাত করে কলেজের প্রিন্সিপাল সার রুম এ ঢুকলেন। ঢুকেই তার প্রথম প্রশ্ন আমাকেই ,
- তোমার রোল কত?
- স্যার ২৬০
-আচ্ছা বল তো ২৬০ থেকে ০ বাদ দিলে কত থাকে?
- স্যার ২৬০ ই থাকে
- কিভাবে?
-স্যার, ২৬০-০=২৬০
-আমি কি তোমাকে বিয়োগ করতে বলেছি?
-স্যার বাদ দেওয়া মানেই তো বিয়োগ করা
- কে শিখিয়েছে?
-স্যার বাবা শিখিয়েছিলো!

স্যার আর কিছু না বলে চুপ করেছিলেন
কিছুক্ষন পর আমি বললাম স্যার আমি কি বসতে পারি?

- আর একটা প্রশ্ন আছে
-জি স্যার
-তোমার মাথার উপর কি আছে?
-স্যার মাথার উপর ছাদ আছে
- আমি যদি বলি তোমার মাথার উপর চুল আছে তাহলে তুমি কি বলবে?
- আমতা আমতা আমতা............

স্যার সেদিন কি বুঝাতে চেয়েছিল তা আমি বুঝিনি সেদিন। ভেবেছিলাম কোন কিছুতে লিড দেয়াওতে প্রবলেম হয়েছে তাই বুঝি আমাকে এত কথা শুনাইলো।

কিন্তু আজ আমি স্যার এর কথার আসল মানেটা বুঝতে পারলাম, ক্লাস শেষ করে বনানীতে দাড়িয়ে ছিলাম। আমার সামনেই ছিল একটা পুলিশের গাড়ি। ৪-৫ জন পুলিশ বাইরে আর বাকিরা ভেতরে। একজন অয়াকিটুকি নিয়ে কথা বলছে,
হঠাত আমার কাছে ওই অয়াকিটুকি ওয়ালার আগমন,
- ভাই লাইটার হবে?
-না ভাই, সরি
-
- আপানারাও সিগারেট খান
-কি করে বুঝলেন সিগারেট খাবো
- লাইটার চাইলেন না
- বলল কয়েল জ্বালাবো
-ও আচ্ছা , ভদ্র হয়ে গেলেন বুঝি।
-কি করেন আপনি
- স্টুডেন্ট, কিন্তু কেন?
-এত রাতে কি করছেন এখানে?
- পরীক্ষা ছিলো।
- কোথায় পড়েন ?
-ওই ইউনিভার্সিটিতে
- জান , এইখান থেকে যান, বাসায় যান
-কেন যাবো কেন?
- মারামারি হবার সম্ভবনা আছে।
-আমার সমস্যা নাই
-যাইতে কইছি যান
-আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি, ও বুথ এ গেছে
-বন্ধু বুথ থেকে আসলে চলে যাবো।
- কোন বুথ এ গেছে?
-ওই যে IFIC Bank এর বুথ এ

আমি এই কথা বলতে না বলতেই ধাম ধুম বোমার আওয়াজ। দৌড়াতে যাচ্ছিলাম বন্ধুকে ফেলে কিন্তু ওই পুলিশ ভদ্রলোক বললেন গাড়িতে উঠতে। আমি উঠতে বাধ্য।
কিছুক্ষন পরে বন্ধুকেও গাড়িতে তুলে নিল।
আমি বললাম ওকে ছেড়ে দেন। আমার কোন কথাই শুনল না।
রীতিমত মেজাজটা খুব খারাপ এর দিকে যাচ্ছিলো। রাগ বাড়তে শুরু করল ওই পুলিশ এর উপর।কিছুক্ষন পর খেয়াল করলাম আমি তো আমার বাসার রাস্তায় এগচ্ছি। দেখি আমার বন্ধু ড্রাইভার কে বাসার ঠিকানা বলছে। হটাত মন টা বদলে গেলো।

তখন ভাবলাম যে, মানুষ কত রকমেরই না হতে পারে। আসলে যে কেউ আপনাকে যে কোন ভাবে যেকোনো কথা বলতে পারে, কিন্তু কথাটা কিভাবে নিবেন সেটা একান্তই আপনার ব্যাপার।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×