somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জঙ্গিদের শক্তি কোথায়??

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের রাজনীতি নিয়ে আমি তেমন কোন মাথা ঘামাতে চাইনা। কেননা আমার মাথা ঘেমে গোসল করা হলেও কারো যায় আসে না। দেশের দায়িত্বশীল কর্তা ব্যাক্তিদের উল্টাপাল্টা কথার ফুলঝুড়িতে মাঝে মধ্যে মাথায় উদ্বেগের পাপড়ী গজায়। আর সেই পাপড়ীর বিষাদময় দুর্ঘন্ধে ক্ষনিক পর পর বমির ভাব হয়। আজ ১৬ই এপ্রিল 2016 জাতীয় দৈনিকের সবগুলোতে মাননীয় সরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের একটি বানীর ফলাও করে প্রকাশিত হয়েছে। আমি মনে করি যদি উনার কথা সত্যিই হয় তবে এদেশের ১৬কোটি মানুষ তাকে স্যালুট করা উচিত। আর যদি রাজনৈতিক হিনমন্যতা থেকে এমন উক্তির হম্বিতম্বি হয়ে থাকে তবে তা এদেশের মানুষের পোড়া কপাল ছাড়া আর কিছুই নয়।
“বাংলাদেশে কোন আইএস নেই”-স্বরাষ্টমন্ত্রী এর আগে আমরা শুনেছিলাম ‘বাংলাভাই নামে কিছু নেই, এইসব মিডিয়ার বানানো’ জৈনক ঐ মন্ত্রীর কথা পরবর্তিতে দিবালোকের মতোই প্রকাশ হয়েছিল। আর দেশের মানুষ বাংলাভাইকেও মিডিয়ার কল্যানে দেখতে পেয়েছিল। বর্তমান মাননীয় মন্ত্রীমহোদয়ের কাছে কেমন তথ্য আছে আমি জানি না তবে আমাদের মাননীয় তথ্যমন্ত্রীর দেয়া তথ্য যদি সঠিক হয় তবে অচিরিই আমাদের স্বাধীন দেশটা আইএসের দখলে চলে যাবে বলে আশঙ্কা হয়। “আল-কায়দার প্রশিক্ষণ নিয়ে ৮০০০ জঙ্গি দেশে”-তথ্যমন্ত্রী ,দৈনিক মানব জমিন।
এখন আমার মাথায় যে উদ্বেগের বিষাক্ত পাপড়ী গজিয়েছে তা হলো – আই এহন কিতা কততাম!- অবস্থা। স্বরাষ্ট্র মন্ত্রীর কথায় নিরাপত্তাবোধ করলেও তথ্যমন্তীর তথ্যানুযায়ী নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। সেই সাথে যুক্ত হচ্ছে বাংলাদেশে ঘাটি করে জঙ্গিরা ভারত ও মায়ানমার দখল করতে চায়। কত ভয়াবহ কথা!!
গুলশান একটি নিরাপত্তা বলয়ের মধ্যে এই কুটনীতি পাড়া, ইতিপূর্বেও সেখানে জঙ্গি হামলায় বিদেশীদের হত্যার ঘটনা ঘটেছে। এবং আপতদৃষ্টিতে মনে হচ্ছে সেখান থেকেও সরকার রাজনৈতিক ফায়দা নিতে ভুলেনি। প্রকৃত অপরাধের মূল হোতাদের আড়ালে রেখে মনে হচ্ছে একটা রাজনৈতিক রুপ দেয়ার চেষ্টা হয়েছে।কিন্তু একটি বিষয় আমাদের খেয়াল রাখা উচিত যারা আইএস বা জঙ্গি তারা কোন রাজনৈতিক দলের স্বার্থে কাজ করেনা তারা দলমত সবার জন্যই হুমকী স্বরুপ। আর এর মোকাবেলা সবাইকে নিয়েই করা উচিত । আমরা তা না করে কেবল একে অপরকে দুষারোপ করায় ব্যাস্ত এটা কিন্তু জঙ্গিদের একটা সুযোগ যা তারা বার বার কাজে লাগাচ্ছে।বিভিন্ন হত্যাকান্ডে আজ জঙ্গি সম্পৃক্ততার প্রমান পাওয়া যাচ্ছে অথচ এই ঘটনাকে কেন্দ্র করে ইতিপুর্বে অনেক নিড়িহ মানুষকে ক্রসফায়ারে দেয়া হয়েছে। যা আজ প্রশ্নবিদ্ধ।
প্রতিটি জঙ্গি হামলার পর সুষ্ঠু তদন্দ করে ব্যবস্থা নিতে পারলে আজ গুলশান ও শোলাকিয়ার মতো ঘটনা থেকে হয়তো জাতি রক্ষা পেত। মাননীয় স্বরাষ্টমন্ত্রী মহোদয় নাকি আগে থেকেই এইসব জানতে কিন্তু কঠোর হতে চাননি। লিংক Click This Link তাহলে কেন আজ দেশী বিদেশী লোকদের হত্যা হলো। তিনি আগে জেনে থাকলে কেনইবা ব্যবস্থা নিলেন না এর দায় কী তিনি এড়াতে পারেন? আপনাদের কাদা ছুড়াছুড়ি ই জঙ্গিদের মূল শক্তি কারন আপনা বিবক্ত তুরষ্কের মতো ঐক্যবদ্ধ হতে পারেননি।
আমি বা আমরা সরকারকে পরামর্শ দেয়ার ক্ষমতা রাখিনা। কেননা জনগনের তো আর সেই অধিকার নাই। জনগনের ভোটে ক্ষমতায় আসলেই ভোটের পরে বুটের বাড়ি খেতে হয় এবার তো ভোটছাড়াই ফ্রি গতি কে শুনে কার কথা!!? সপ্তাহন্তে আপনারা মন্ত্রিপরিষদের মিটিং করেন বলে পেপার পত্রিকায় দেখি, তাহলে সহজ বিষয়টা দেশের স্বার্থে আপনারা প্রকাশকরতে পারেননা কেন??? কেন আপনারা জনগনের জান-মাল নিয়ে হলিখেলায় মেতে আছেন?? ব্লগার হত্যার প্রেক্ষিতে আপনারা উগ্রবাদি, বিচ্ছিন্নতাবাদি ও জঙ্গিদের হাত আছে বলে স্বিকার করলেও এর পিছনে আসলে কে বা কারা আজো জাতি তা বুঝতে পারলো না। সাগর রুনী হত্যার পর ২৪ ঘন্টার আল্টিমেটাম আর তনু হত্যার বিচার নিয়ে জনগণ এখন কিংকর্তব্যবিমূর হয়ে ইয়া নাছফি ই্য়া নাফছি করতে শুরু করেছে।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৭:১৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×