somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুনলেওয়ালা, দেখনেওয়ালা, বলনেওয়ালা

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের কোন একজন বিখ্যাত সাংবাদিক (ফয়েজ আহমেদ অথবা এবিএম মুসা) তার একটা আর্টিকেলে অনেক আগে লিখেছিলেন আমাদের দেশের মানুষ তিন প্রকার; শুনলেওয়ালা, দেখনেওয়ালা ও বলনেওয়ালা। বলনেওয়ালা বলে যাবেন, শুনলেওয়ালা শুনে যাবেন, দেখনেওয়ালা দেখে যাবেন। এক্ষেত্রে শুনলেওয়ালা বা দেখনেওয়ালার বলার কোন অধিকার নাই, যা বলার শুধু বলনেওয়ালাই বলবেন। আজ বাংলাদেশের তথাকথিত কিছু বুদ্ধিজীবিদের কথা শুনলে তার সেই বিখ্যাত কথা মনে পড়ে যায়। এখন আমরা সবাই হয় শুনলেওয়ালা নাহলে দেখনেওয়ালা, বলার অধিকার আমাদের নেই। ওনারা মিথ্যা বললেও আমাদের মেনে যেতে হবে, ওনারা ভুল বললেও আমাদের শুনে যেতে হবে। আবার আমাদের মধ্যে কিছু পাপিষ্ঠ আছেন যারা এই সকল জ্ঞানপাপীদের সমর্থন করেন।
গতকাল চ্যানেল আই এর তৃতীয় মাত্রা অনুষ্ঠানে তেমনি একজন নব্য বুদ্ধিজীবি ড. তুহিন মালিক দেশের বর্তমান সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করতে গিয়ে এমন কিছু মন্তব্য উপস্থাপন করেন যা শুনে নিজেদেরকে নর্দমার কিট বলে মনে হচ্ছে। আমি এখানে নিজেদেরকে নর্দমার কিট বলছি কারন আমরা শুনলেওয়ালারা এই কথাগুলো শুনেও কোন প্রতিবাদ করব না, আর ওনারা এই সুযোগে আরো অনেক কিছু বলতে থাকবেন।
এখন দেখা যাক উনি কি বলেছেন, তিনি বলেছেন, "যে মুসলিম লীগের নেতৃত্বে আমরা পাকিস্তান অর্জন করলাম ২৩ বছর না যেতেই জনগণ তাদের বর্জন করেছিল। আজকে যে আওয়ামী লীগের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করলাম ৪২ বছরের ব্যবধানে জনগণ আওয়ামী লীগের বিপক্ষে চলে গেছেন"। ওনার উপরোক্ত মন্তব্যের আলোকে আমাদের প্রশ্ন; তখনকার প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট কি এক? ১৯৭১ সালে ২৩ বছরের পাকিস্থানি শাসন শোষনের বেড়াজাল ভেঙ্গে আমরা বাংলাদেশ নামক স্বদেশ পয়েছি, এখন আপনারা স্বাধীনতার ৪২ বছর পর কোন রাষ্ট প্রতিষ্ঠা করতে চাচ্ছেন? আবারও পাকিস্থান নাকি আফগানিস্থান? আর পাকিস্থান রাষ্ট্র সৃষ্টি আমাদের কোন অর্জন ছিলনা বরং ছিল আমাদের উপর চাপিয়ে দেয়া ভুল সিদ্ধান্ত।
উক্ত অনুষ্ঠানে তিনি আরো বলেন "শুধু জামায়াতকে যুদ্ধাপরাধী বলা হয়, অথচ এবারের একদলীয় নির্বাচনে চট্টগ্রামের একজন বড় রাজাকারকে আওয়ামী লীগ নমিনেশন দিয়েছে। এর আগে রাজাকারদের আওয়ামী লীগ এমপি-মন্ত্রী বানিয়েছে। বিডিআরের ঘটনায় আওয়ামী লীগ নেতা তোরাব আলী জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে, তাহলে তো সুপিরিয়র রেসপনসিবিলি সর্বোচ্চ পর্যায়ের ওপর বর্তায়। অনেকেই কথায় কথায় বলেন, জামায়াত টাকা দিয়ে ইউএন, কংগ্রেসম্যান, বিদেশী আইনজীবী সবাইকে কিনে ফেলেছে। এখন প্রশ্ন হলো, জামায়াতের যদি বিদেশীদের কেনার মত এতই টাকা থেকে থাকে তাহলে দেশে যারা সামান্য রেলের টাকা চুরি করে তাদের কিনলেই তো পারে। জামায়াত এত বোকা কেন? তাছাড়া এত টাকা থাকলে শিবিরের ছেলেরা টিউশনি করে কেন?"
উপরোক্ত মন্তব্যের আলোকে মহামান্য বুদ্ধিজীবি মহ্দয় আমাদের প্রশ্ন, আপনাকে কে বলেছে যে শুধু মাত্র জামায়াতকেই যুদ্ধাপরাধী বলা হয়? তাহলে সাকা চৌধুরীর বিরুদ্ধে কিসের বিচার হচ্ছে? আওয়ামী লীগের একজনের বিরুদ্ধে কিসের তদন্ত হচ্ছে? আর জামায়েতের টাকা নিয়ে আপনার এতো সন্দেহ কেন? আপনি কি ইসলামী ব্যাঙ্ক, ইবনে সিনা সহ জামায়াত পরিচালিত প্রতিষ্ঠান গুলোর কথা জানেন না? নাকি জেনেও না জানার ভান করছেন? তা অবস্য আপনি করতেই পারেন কারন, এইসব অভিনয়ে আপনারা অত্যান্ত পটু।
পরিশেষে বলব এখনই এই সকল জ্ঞানপাপীদের বিরুদ্ধে রুখে না দাড়ালে ওনারা যে কোন মুহুর্তে বলে বসতে পারেন জামায়াত ইসলামই এই দেশকে স্বাধীন করেছে, ওরাই হলো প্রকৃত মুক্তিযোদ্ধা বাকি সবাই রাজাকার
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×