somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিতাসকে বাচাঁতে এগিয়ে আসুন

০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিতাস নদীতে বাঁধ দিয়ে তৈরি বিকল্প রাস্তায় চলছে ভারতীয় ট্রেইলার
তিতাস নদীর বুকে মাটি ও বালুর বস্তা ফেলে তৈরি হয়েছে রাস্তা। এ রাস্তা দিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার পালাটানা বিদ্যুেকন্দ্রের ভারী যন্ত্রাংশবাহী ট্রেইলার চলাচল করছে। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৩০ নভেম্বর ত্রিপুরার পালাটানা বিদ্যুেকন্দ্রের ভারী যন্ত্রাংশ বা ওভার ডাইমেনশনাল কার্গোজ (ওডিসি) পরিবহনবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এতে বাংলাদেশের সড়ক ও জনপথ অধিদপ্তর, ভারতের অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি (ওএনজিসি) এবং ত্রিপুরা পাওয়ার কোম্পানি লিমিটেড (ওটিপিসি) সই করে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার পালাটানায় বিদ্যুত্ উত্পাদনকেন্দ্রের ৯৬টি কনটেইনার পশ্চিমবঙ্গ থেকে নৌপথে বাংলাদেশের আশুগঞ্জ নৌবন্দরে আসছে। সেখান থেকে সড়কপথে আখাউড়া স্থলবন্দর হয়ে ত্রিপুরায় যাচ্ছে। আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৪৭ কিলোমিটার সড়কে চারটি সেতু ও ১৫টি কালভার্ট আছে। সেতুগুলো ৫০ থেকে ৬০ বছরের পুরোনো। এগুলো ১৫ টনের বেশি ভার বহনে অক্ষম। ভারতীয় কনটেইনারগুলোর সর্বোচ্চ ওজন ৩২৫ মেট্রিক টন। এ কারণে সেতু ও কালভার্টের পরিবর্তে নদী ও খালে বাঁধ দিয়ে বিকল্প সড়ক নির্মাণের বিষয়টি উল্লেখ করা হয়।
সওজ সূত্রে আরও জানা গেছে, সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর আসাম বেঙ্গল ক্যারিয়ার নামের ভারতীয় পরিবহন সংস্থা (এবিসি) আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত সেতুগুলোর পাশে খাল ও নদীতে বিকল্প সড়ক নির্মাণ শুরু করে। গেল বছরের ২৯ মার্চ বিকল্প এ রাস্তা ব্যবহার করে পালাটানা বিদ্যুেকন্দ্রের ভারী যন্ত্রাংশবাহী ট্রেইলার চলাচল শুরু হয়।
নদীর মাঝ দিয়ে তৈরি এই বিকল্প সড়কের বিরূপ প্রতিক্রিয়া পড়েছে তিতাসপারের বিভিন্ন এলাকায়। আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহনোয়াজ খান জানান, তিতাসে বাঁধ দেওয়ার ফলে গেল বর্ষায় পাহাড়ি ঢলে তিতাসসহ কয়েকটি সেতুর নিচের বিকল্প সড়ক ডুবে যায়। সৃষ্টি হয় জলাবদ্ধতা। এর মধ্যে দক্ষিণ ইউনিয়নের কয়েকটি গ্রাম তলিয়ে গিয়ে ঘরবাড়ি ও ফসলি জমির ক্ষতি হয়। এ ছাড়া তিতাসে বাঁধ দেওয়ায় নৌপথে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হয়।
এদিকে, নদীর বুক চিরে বিকল্প রাস্তা তৈরির আগে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেওয়া হয়নি। ব্রাক্ষণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাছান আলী প্রথম আলোকে বলেন, প্রকৃতি নিজের মতো চলবে। তাতে বাধা দিলে ক্ষতির আশঙ্কা থাকে। তবে তিনি মনে করেন, রাস্তাগুলো দীর্ঘস্থায়ী হবে না বলে পরিবেশের বেশি ক্ষতির আশঙ্কা নেই।
ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি এবং সাহিত্যিক জয়দুল হোসেন বলছিলেন, ‘ষাটের দশকেও তিতাসের বুকে ১২ মাস লঞ্চ চলত। এখন এক মাসও চলে না। সময়মতো খনন না করায় পলি পড়ে নদী এমনিতেই ভরাট হয়ে যাচ্ছিল। নদীর বুকে বাঁধ দেওয়ায় যেটুকু জীবন ছিল সেটাও নিঃশেষ হয়ে গেছে।’
আখাউড়ার প্রবীণ শিক্ষক নায়েব আলী ভূঁইয়া। তিতাস নদী নিয়ে দীর্ঘদিন লেখালেখি করছেন। তাঁর মতে, প্রাকৃতিকভাবে সৃষ্ট এর গতি রোধ করা হলে নদীটির গলাই টিপে ধরা হবে। এতে নদীর জলজ প্রাণ আর বৈচিত্র্য নষ্ট হবে। নদীর ওপর নির্ভরশীল মানুষ ক্ষতিগ্রস্ত হবে।’
ভারতীয় পরিবহন সংস্থা এবিসির বাংলাদেশি এজেন্ট গালফ ওরিয়েন্ট সি ওয়েজের প্রকৌশলী মো. ফারুক আহম্মেদ জানান, ভারী সব যন্ত্রাংশই ত্রিপুরায় চলে গেছে। এখন মাত্র ১৭টি মডিউল (যন্ত্রাংশ বহনকারী বৃহত্ আকারের কনটেইনার) রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলছিলেন, চুক্তি ২০১২ সালের জুন পর্যন্ত। সেতু ও কালভার্ট এলাকায় নদী-খালে বাঁধ দিয়ে যে বিকল্প সড়ক তৈরি করা হয়েছে, তা এ মাসের মধ্যেই কেটে দেওয়া হবে বলে এবিসি জানিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক আবদুল মান্নান জানান, খুব দ্রুত সময়ের মধ্যেই বাঁধ কেটে নদীকে তাঁর স্বাভাবিক গতিতে ফিরিয়ে দেওয়া হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×