somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক জীব হতে সাধু সাবধান!

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ সামাজিক জীব, রাজনৈতিক জীব নয়।

কিন্তু কিছু মানুষ নিজেদেরকে রাজনৈতিক জীব মনে করে। সম্পর্ক বলতে একমাত্র রাজনৈতিক সম্পর্ককেই বোঝে। পরিবারে, সমাজে যত বিশৃঙ্খলা এদের কারনেই হয়ে থাকে। এরা সব জায়গায় নাক উঁচু করে সার্থের গন্ধ খোঁজে। পরিবার, সমাজ এদের কাছে কিছু না।

এই রাজনৈতিক জীবরা আবার সমাজের, দেশের সম্মানিত ব্যক্তি। দূর থেকে এদের বেশ-ভূষা, চাল-চলন দেখে মনে শ্রদ্ধা জাগে। শ্রদ্ধার সাথে আরেকটু কাছে এগিয়ে গেলে আপনি এদের বাগ্মীতায় সম্মোহিত হয়ে যাবেন। সম্মোহিত অবস্থায় তাদের আরো নিকটে গেলে এরা আপনার সামনে মূলা ধরবে। আপনি সেই মূলা ধরার জন্য আপনার বাবা-মা, ভাই-বন্ধু, নীতিজ্ঞান ত্যাগ করে তাদের পেছনে দৌড়ানো শুরু করবেন।

মূলা পাওয়ার স্বপ্নে বিভোর হয়ে প্রাণপনে দৌড়ানোর পর যখন হাঁপিয়ে উঠবেন, ভাববেন "আর কত দূর?" ততক্ষনে অনেক দেরি হয়ে যাবে। তখন বুঝতে পারবেন আসলে ওনাদের হাতে কখনোই কোনো মূলা ছিল না। সম্মোহিত অবস্থায় ঐটা ছিল আপনার ভ্রম। কিন্তু এই দৌড়ানো আর হাঁপানোর মধ্যে তাদের সার্থ উদ্ধার হয়ে গেছে। তবুও আপনি এদের কাছে যাবেন মূলার একটুখানি অংশ পাওয়ার আশায়। তখন তারা আপনাকে দরজা দেখিয়ে বলবে "যাও বাপু, অন্য জায়গায় দেখ"!!

এই রাজনৈতিক জীবরা ভেঙে দিচ্ছে অগণিত পারিবারিক, সামাজিক সম্পর্ক, তৈরি করছে বিবাদ। হাজারো সৎ, নিষ্ঠাবান, স্বপ্নবাজ তরুনদের মিথ্যা আশ্বাস দিয়ে গড়ে নিচ্ছে নিজেদের সার্থ উদ্ধারের পথ। সন্তানকে পিতা-মাতার বিরুদ্ধে, বন্ধুকে বন্ধুর বিরুদ্ধে দাড় করিয়ে দিতে এদের বিবেকে একটুও বাধেনা।

নিজের আদর্শ, নীতির উপরে আস্থা রাখুন। আল্লাহর উপর ভরসা রাখুন। একমাত্র তিনিই আছেন, যিনি প্রতিশ্রুতি পূরন করেন। রাজনৈতিক জীবদের পরিহার করুন, নিজের সামাজিক ও পারিবারিক সম্পর্ক সুন্দর রাখুন।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×