somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি মিসকন্সেপশনঃ ‘ইসলাম’ শব্দের অর্থ ”শান্তি”

১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আরবী ’ইসলাম’ শব্দের আক্ষরিক অর্থ ’আত্মসমর্পণ’;বাংলা একাডেমীর ব্যবহারিক বাংলা অভিধানে (৮ম পুনর্মুদ্রণ: জানুয়ারী ২০০৭) ’আত্মসমর্পণ’ শব্দের অর্থ দেওয়া আছে- ১) আপনাকে অন্যের হাতে সম্পুর্ণরুপে ছেড়ে দেওয়া।২) অস্ত্রাদি ত্যাগ করে বিপক্ষের হাতে বিপক্ষের অধীনতা বা বশ্যতা স্বীকার করা।’ইসলাম’ শব্দের সম্প্রসারিত অর্থ হলো এক আল্লাহ্ এর সার্বভৌমত্বের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তাঁর আদেশ ও নিষেধ অক্ষরে অক্ষরে পালন করার মাধ্যমে নিজেকে তাঁর নিকট পরিপূর্ণরুপে সমর্পণ করা।

আমাদের সমাজে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে ইসলাম মানে শান্তি।এইখানে একটা কথা এসে যায় যে ইসলাম মানে যদি শান্তি হয় এবং সেই শান্তি যদি “আশিকি ২” অথবা “ইয়ে জাওয়ানি হে দিওয়ানি” এর গান শুনেই পাওয়া যায় তাহলে নামাজ পড়ার দরকার কি? যাকাত দেওয়ারই বা দরকার কি? আর পর্দা করার তো প্রশ্নই আসেনা।একদিকে আল্লাহ্ তাআ’লা ১১৪টি সূরার, ৬৬৬৬ আয়াতের কুরআন তাঁর রসূল মুহম্মদ ﷺ এর কাছে পাঠিয়েছেন এবং তাতে আদেশ-নিষেধ, সতর্ক করেছেন আবার তিনি যে ধর্ম পালন করতে বলেছেন তার নাম ’ইসলাম’ যার অর্থ ’শান্তি” যা কুরআনের বিধিমালা না মেনেই পাওয়া যাচ্ছে। ব্যাপারটা কেমন বেখাপপা ঠেকছেনা?

আমরা একে অপরকে যে সালাম দেই, এই আরবী ‘সালাম’ শব্দের অর্থ ’শান্তি’;আরবী ব্যাকরণের নিয়মানুসারে তিনটি অথবা চারটি শব্দমূল থেকে শব্দসমূহ উৎপত্তি হয়।একটু মনোযোগ সহকারে খেয়াল করলেই দেখবেন ’ইসলাম’ এবং ’সালাম’ শব্দের মধ্যে “স-ল-ম” কমন আছে যার আরবী ভার্সন “সীন-লাম-মীম”;এই শব্দমূল থেকে আরও কয়েকটি শব্দ ডিরাইভ করা যায় যেমন-

সালীম – নিরাপদ, মুক্ত, সঠিক, সুস্থ, অটুট

ইসতাসলামা – আত্মসমর্পণ করা (ক্রিয়াপদ)

তাসলীম – হস্তান্তর, প্রদান, সম্মতি

মুসাল্লাম – অনুমোদিত, স্বীকৃত, ত্রুটিমুক্ত, নিখুঁত

’ইসলাম’ এবং ’সালাম’ শব্দের শব্দমূল এতই হলেও এদের অর্থ ভিন্ন যেমনভাবে উপরের শব্দগুলোর অর্থ আলাদা।একমাত্র এক আল্লহ্ এর বিধান পরিপূর্ণরুপে পালন করলে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ‘শান্তি’ আসবে এই অর্থে ইসলামকে শান্তির ধর্ম বলা হয়।কিন্তু ’শান্তি’ ইসলাম শব্দের আক্ষরিক অর্থ নয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

×