somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন নারীকে তার গর্ভপাতের আগেই সতর্ক থাকা ধরকার

০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেকে গর্ভধারণ একটি স্বাভাবিক প্রক্রিয়া মনে করে থাকেন । তবে এটা যেমন স্বাভাবিক ঠিক অস্বাভাবিকও নয় যে তাও বলা যাবে না । তবে সবার আগে গর্ভধারণের জন্য চাই মায়ের শারীরিক এবং মানসিক প্রস্তুতি । তাছাড়াও স্বামী স্ত্রী দুজনের প্রস্ততিই বেস্ট । আমাদের দেশের বেশির ভাগ গর্ভধারণই হয় অপরিকল্পিত ভাবে আর এ জন্য প্রতি বছর অনেক নব মা কে তার শিশু জম্ম দেওয়ার সময় মৃত্যু বরণ করতে হচ্ছে এবং বহু ধরনের জটিলতাই পড়তে হচ্ছে । তাই চিকিৎসকদের মতে সবার আগে গর্ভধারণের জন্য মায়ের সুস্বাস্থ্য এবং প্রস্তুতি নিশ্চিত করা গেলে অনেক ক্ষেত্রেই জটিলার সংখ্যা কমানো সম্ভব হবে ।


গর্ভধারণের জন্য মায়ের বয়স উপযুক্ত কি না তা আগে ভেবে দেখতে হবে । ২০ বছরের নিচে এবং ৩৫ বছরের উপরে উভয় ক্ষেত্রেই জটিলতার আশঙ্কা অনেক বেশি । মায়ের ওজন গর্ভধারণের উপযোগী কি না তাও দেখে নিতে হবে । ওজন কম ও বেশি হলে সঠিক ওজনে আনার চেষ্টা করতে হবে । পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত কায়িক পরিশ্রমের অভ্যাস গড়ে তুলতে চেষ্টা করতে হবে । সবসময় একজন মাকে মানসিক চাপ থেকে বিরত রাখতে হবে । এগুলো একজন মাকে তার গর্ভকালীন সুস্থতা নিশ্চিত করার জন্য অনেক জরুরি বিষয় । ধূমপান বা অ্যালকোহল সেবনের অভ্যাস আগেই বাদ দিতে হবে ।
যদি জন্মনিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করে থাকে যেমনঃ বড়ি, কপার টি ও ইনজেকশন গর্ভধারণের আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে কীভাবে এগুলো ছাড়তে হবে টা জেনে নিতে হবে ।


তবে সঠিক বয়স মতাবেক নব স্বামী স্ত্রী হলে বেশি দেরি না করে দুই তিন বছরের ভিতরে সন্তান নেওয়ার পরিকল্পনাই ভালো ।
হেপাটাইটিস বি বা অন্য কোনো টিকা নেওয়ার ইচ্ছা থাকলে টা আপনার আগেই নিয়ে নেওয়া ভালো । গর্ভধারণের আগে থেকেই ফলিক অ্যাসিড খেতে শুরু করলে বিকলাঙ্গ শিশুর জন্ম অনেকটাই রোধ করা যায় ।
আপনি যদি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ, থাইরয়েড সমস্যা এবং হাঁপানি অথবা হৃদরোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আগে থেকেই চিকিৎসকের পরামর্শমতো প্রস্তুত হয়ে নিন । চিকিৎসকের কাছ থেকে জেনে নিন কোন ওষুধগুলো চালিয়ে যাওয়া যাবে আর কোনগুলো পরিবর্তন করতে হবে । আপনি গর্ভধারণের চেষ্টাকালে যেকোনো ওষুধ খাওয়ার আগে জেনে নিন ওই ওষুধটি আপনি সেবন করতে পারবেন কি না বা ওটি আপনার জন্য নিরাপদ কি না এবং যেকোনো পরীক্ষা নিরীক্ষার আগে যেমনঃ এক্স রে করার আগে চিকিৎসককে জানান যে আপনি সন্তান নিতে চেষ্টা করছেন ।আগের গর্ভধারণে জটিলতা বা কোন সমস্যা হয়ে থাকলে এবং মৃত শিশু প্রসব বা পূর্বের সন্তানের কোনো জন্মগত সমস্যা থাকলে যে কারণে এমনটি হয়েছিল এর যেন পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে নিজেকে সতর্ক রাখুন । আপনার রক্তের গ্রুপ জেনে রাখুন এবং নেগেটিভ হয়ে থাকলে কী জটিলতা হতে পারে বা কীভাবে মোকাবিলা করতে হয় সে বিষয়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন । একজন স্ত্রীর গর্ভধারনকৃত সময় তার স্বামী যেন সব থেকে বেশি সময় তার পাশে থাকেন এবং স্বামী যতটা সম্ভব তার স্ত্রীকে হাসি খুশি আনন্দে রাখেন । আর এই বিষয়গুলো লক্ষ রাখলেই একজন মায়ের জন্য গর্ভধারণ এবং সুস্থ সন্তান প্রসব করা অনেকটা সহজ হয়ে যাবে ।

তথ্য নারী সাস্থ বিশষজ্ঞ
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×