somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৫ মার্চের ভয়াবহতা দুঃস্বপ্ন দেখায় এক পাকিস্তানীকে

১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১ সালের ৩মে আমি যখন পাকিস্তান আর্মির অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পরিদর্শন করি, তা ছিলো দুঃস্বপ্নের মতো। জানতে পারলাম আমাদের সুবিধার্থে পুরো জায়গাটি ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। অবশ্য তার পরেও সব মুছে যায়নি, যতটুকুই বা চিহ্ন ছিলো তা ই গভীর ছাপ ফেলেছিলো আমার সচেতন, অবচেতন এমনকি অচেতন মনে।

ঐ বছর ২৫ ও ২৬ মার্চের ভয়ানক রাতে ঠিক কি হয়েছিলো তা দেখতে আমরা তিনজন গিয়েছিলাম সেখানে। পরিদর্শনের শুরুতেই দেখলাম হলের বাইরের দেয়ালে বোমার আঘতে তৈরী গর্তগুলি। হলের ভেতর ঢুকে যা দেখলাম তার ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রতিটি জিনিস আমি আজও ভুলিনি।

আমার মূল ধারণা ছিলো পাকিস্তান আর্মি নির্বিচারে ঐ রাতে অসংখ্য ছাত্রকে হত্যা করেছে। কিন্তু সব দেখার পরে বুঝলাম যে এলোপাতাড়ি কিছুই করা হয়নি, সব কিছুর মধ্যে ছিলো পরিকল্পনার ছাপ যা ঘটনার এতদিন পরেও মুছে যায়নি।

পুরো জায়গাটি ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে এবং আমি সেখানে গিয়েছিলাম ঘটনার ৪৩ দিন পরে। সিড়ির পাশের দেয়ালে লেগে থাকা রক্তের ছাপ প্রমান দিচ্ছিলো যে মৃতদেহগুলো সিড়ি দিয়ে টেনে নামানো হয়েছে।

শরীরের নানা অংশের যেমন চুল, আঙ্গুল, নাক বা কানের টুকরা হওয়া বিচ্ছিন্ন অংশগুলো তখনও লেগেছিলো দেয়ালে।

আগে বলেছি যে আমার ধারণা ছিলো হত্যাকান্ড হয়েছে এলোপাতাড়ি, কিন্তু সব কিছু দেখে আমার ভুল ভেঙ্গে গেলো। প্রতিটি কক্ষেই আলাদা করে হত্যা করা হয়েছে ছাত্রদের। ঘরগুলো ধোয়া মোছার পরেও সেখানে প্রচুর ছেড়া বই খাতা কাগজ পড়েছিলো। বাংলা ও ইংরেজীতে লেখা কিছু চিঠি দেখতে পেলাম যার কিছু হয়তো বাবা মায়ের আর কিছু প্রিয়তমার।

সবকিছুতেই নির্দিষ্ট একই ধাঁচ ছিলো; প্রতিটি ঘরের সব জানালায় ঠিক একই অংশ ভাঙ্গা যা কিনা রাইফেলের বাটের আঘাতের চিহ্ন বহন করে। ঘরগুলোর বিছানার পাশের দেয়ালে ঠিক একই রেখায় গুলির দাগ(যা কিনা বিছানায় বসলে মাথা যে উচ্চতায় যায় সেই পর্যন্ত) দেখে বোঝা যায় ছাত্রদের বিছানায় দেয়াল মুখী হয়ে বসতে বলা হয়েছিলো।
প্রতিটি ঘরের একই জায়গায় বড় কালো ছোপ দেখেছি যাতে অনুমান করা যায় চারপাশে থেকে রক্ত গড়িয়ে সেখানে জড় হয়ে জমাট বেঁধে গেছে।

এটা বুঝেছি যে তাদের একই সাথে একই সময়ে হত্যা করা হয়েছে তা না হলে তাদের কেউ কেউ হয়তো পালানোর চেষ্টা করতো বা অন্য কিছু যাতে ঘরের অন্য কোথাও গুলির চিহ্ন দেখা যেতো, কিন্তু প্রতিটি ঘরেই দেখেছি সেই একই রকম নিদর্শন; জানালার নির্দিষ্ট অংশ ভাঙ্গা, দেয়ালে গুলির দাগের তৈরী রেখা, মেঝেতে রক্তের দাগ- এসব ই ঐ রাতের এক ভয়ঙ্কর ছবি ফুটিয়ে তুলেছিলো।

এসব বলে কি আমার ভার কিছু কমলো? এ দুঃস্বপ্ন প্রায় রাতে আমার ঘুম ভাঙ্গায়। ১৯৭১ সালের বেদনাতুর স্মৃতিগুলোর মধ্যে এটি অন্যতম যা আজও আমি বয়ে বেড়াচ্ছি।

প্রয়াত পাকিস্তানী সাংবাদিক এম বি নাক্বভীর এই লেখা ইংরেজী দৈনিক ডেইলী স্টার ছেপেছিলো কিছুদিন আগে। এ লেখা পড়ে বুকটা কেবলই মুচড়ে উঠছিলো, তাই অনুবাদ করে ব্যথাটা ছড়িয়ে দিলাম সবার মাঝে। বিজয়ের এই মাস যতবার আসবে ততবার যেন আমরা স্মরন করি এ দেশের ভাষা থেকে শুরু করে ভাত কাপড়ের অধিকার ও পবিত্র ভূ-খন্ড রক্ষার্থে আমাদের পূর্ব পুরুষেরা কেমন অকাতরে প্রান দিয়েছিলেন। তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করে দলমত নির্বিশেষে সবাই চেষ্টা করি নিজেদের জায়গা থেকে এ দেশকে কিছু দেবার।

লেখাটির মূল লিঙ্ক
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪১
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেটিকুলাস ডিজাইনের নিজেরা নিজেরা নির্বাচন

লিখেছেন হাসান কালবৈশাখী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:৩৬

বাংলাদেশের জামাতের সমর্থন কতটুকু?
এযাবৎ পাকিস্তান আমল থেকে ৭৫ বছরের ইতিহাসেএ দেশে বর্তমানে যতগুলো নির্বাচন হয়েছে কোন নির্বাচনে জামাত ৪ - ৫% এর বেশি ভোট পায়নি।
২০০৮ এর ফটো আইডি ভিত্তিক ভোটে... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের প্রত্যাশা; উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় নির্বাচন

লিখেছেন নতুন নকিব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৩

নতুন ভোরের প্রত্যাশা; উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় নির্বাচন

ছবি সংগৃহিত।

টানা ১৮ বছরের রাজনৈতিক অস্থিরতা ও পাতানো নির্বাচনের পর আজ অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ফ্যাসিবাদের পতনের পরে এটি... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(৩) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:০৫




এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী (নোয়াখালী ৬ হাতিয়া) জনাব হান্নান মাসুদের স্ত্রী'র উপর বিএনপির সন্ত্রাসীদের হামলা। ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সময় তার উপর লোহার রড দিয়ে আক্রমণ করা হয়।... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×