somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্তৃপক্ষ সমীপে :: কিছু প্রস্তাবনা

১২ ই মার্চ, ২০০৬ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ (12/3/06) সকালে লিখতে চেষ্টা করছিলাম নিজের ব্লগ। পারছিলাম না। তবে, লিখতে লিখতে খালি মনে হচ্ছিলো - এই সুবিধা থাকলে ভালো হতো, ওটা এরকম হলে যুৎসই হতো, ইত্যাদি। গত কয়েকদিনেও এই সাইট ব্যবহার করতে গিয়ে বেশ কিছু সমস্যায় পরেছি। সে সব নিয়েই এই লেখা। তবে আরও ভালো হতো যদি আমাদের এসব পরামর্শ/অনুরোধ/বাগ জমা দেবার জন্য আলাদা একটা জায়গা থাকত। ব্লগে আসলে এসব লেখার কোন মানে হয় না। যাহোক, সমস্যাগুলোর বর্ণনায় চলে যাই...

1.
কোন ব্লগ পড়াবস্থায় লগ-ইন করলে সরাসরি প্রোফাইল লোড হয় (যেই পাতা থেকে এসেছি সেখানে ফিরে গেলে ভালো হতো)। এখানে, ব্লগের পাতায় লগ-ইন অংশের নিচে একটি চেক বক্স রাখা যেতে পারে। যা দিয়ে লগ-ইনের পর প্রোফাইলে যাবে না আগের পাতায় ফিরে আসবে তা নির্দেশ করা যাবে।

2.
লগ-ইন থাকাবস্থায় লগ-ইন অংশের স্থলে "আমার প্রোফাইল" এবং "লগ আউট" লিংক রাখা যেতে পারে। এতে বোঝা যাবে ব্যবহারকারীর সেশন এখনো টিকে আছে না লগ-আউট হয়ে গিয়েছেন।

3.
প্রথম পাতার "সামপ্রতিক মতামত" অংশে একই লেখার শিরোনাম একবারই আসা উচিত। এভাবে দেয়া যেতে পারে - "শিরোনাম (সর্বমোট মন্তব্য সংখ্যা)"। সবচেয়ে নতুনটা এখনকার মতই উপরে থাকবে। এটা অনেকেরই প্রাণের দাবি। :-) ... কারণ, প্রায়ই দেখা যায় অনেকে মিলে এক জায়গায় আড্ডা মারছে আর একটাই শিরোনাম পুরো কলাম জুড়ে ছেঁয়ে আছে। দেখুন তেলাপোকা ও তীরন্দাজের ব্লগ :-
Click This Link

Click This Link

4.
খসড়া জমা করে রাখার একটা সুবিধা থাকলে মন্দ হতো না। আর লেখা জমা দেবার আগে Preview দেখার ব্যবস্থা থাকলে আরো ভালো হতো। বাংলা, ইংরেজী মিশিয়ে লেখার ক্ষেত্রে এটা বেশ কাজে দেবে। এবং, ব্যক্তিগত ব্যাপারগুলোর জন্য লেখা লুকিয়ে রাখার ব্যবস্থা রাখলে কেমন হয়?

5.
আমরা যারা বিজয় জানি না তাদের ফোনেটিক-ই ভরসা। কিন্তু এটা ব্যবহার করে লিখতেও কিছু সমস্যা হচ্ছে যুক্তাক্ষরগুলোর ক্ষেত্রে। ব+ব, ব+ল, স+থ, ব এর পরে হ, ৃ, ঁ,র্ , ইত্যাদি আরো কিছু। পরে হয়তো বিস্তারিত লিখতে পারি।

6.
ব্লগ বা মন্তব্য লেখার ঘরটা আরও বড় (4 গুণ) করলে মনে হয় বড় লেখা লিখতে অনেক সুবিধা হবে।

7.
বানান/ব্যাকরণগত ভুলগুলো শুধরানো উচিত। যেমন, 'কি' ও 'কী'-এর ব্যবহারে আমরা অনেকেই ভুল করি। "তুমি কি খাবে?" [হ্যাঁ খাব/ না খাব না] এবং "তুমি কী খাবে?" [আম খাব / জাম খাব / মাইর খাব] --- এদু'টোর মধ্যে ফারাক বিস্তর। "আপনার কি মন্তব্য?" এবং "এই লেখাটি কি নিয়ে" -- এ দুস্থানেই হবে "কী"।

8.
ভোট দেবার পরে আপনা আপনি ফলাফল চলে আসা উচিত এবং ফলাফলের সাথে মূল প্রশ্নোত্তরও থাকা উচিত।

আরো কিছু মাথায় ঘুরঘুর করছে, তবে আর লিখলাম না। এই বিরক্তিকর পোস্টটির জন্য ক্ষমাপ্রাথর্ী। তারপরও অন্যদের মূল্যবান মতামত আশা করছি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×