somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমা করে দিও আমার প্রিয় জন্মভূমি “সোনার বাংলাদেশ”

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল সন্ধ্যায়, মার্টে ময়দা ও মেয়ের জন্য দুধ কেনার সময় একজন কোরিয়ান বলে উঠল, Hey, where are you from, Sri Lanka? একটু মোটা গোলায় বললাম না, I’m from Bangladesh. আবার বলে উঠলো তুমি এখানে কি কর? বললাম, PhD করছি। তখন বলল, oh! You are elite!

Counter এ টাকা পরিশোধ করতে গিয়ে কোরিয়ান ভাষায় কথা বলায়, বলে উঠলো ওহ তুমি কোরিয়ান বলতে পার। ......... না মানে একটু টুকিটাকি আরকি।

হঠাৎ করে বলে উঠলো, তোমার দেশ কেমন।
আমি বললাম nice.

আবার বলা শুরু করল,
ওহ তাই! আমি ৫০টার মতো দেশ ভ্রমন করেছি। পেশাই হাই স্কুল শিক্ষক, প্রতি বছর শীতের ছুটিতে বিভিন্ন দেশে বেড়াতে যায়। এর আগে ভারত, Sri Lanka, নেপাল সহ তোমার পাশের দেশগুলো ভ্রমন করেছি। এখন তোমার দেশ, বাংলাদেশে যেতে যায়।

আমি বললাম, তা ভালোতো, অনেক কিছু দেখার আছে, তুমি বৃহত্তম সমুদ্র সৈকতে যেতে পারবে, সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার, হরিণ ছাড়াও আরও অনেক কিছু দেখতে পারবে।

তখন শিক্ষক জিজ্ঞাসা করলেন, বাংলাদেশ বিপদজনক কিনা? আমি বললাম, বিপদ কিসের আমার দেশের মানুষ অনেক ভালো, ভয় নাই। আমাকে জিজ্ঞাসা করল, তুমি কবে দেশে যাবা? বললাম পরবর্তী বছর। পক্ষান্তরে, আমিও জিজ্ঞাসা করলাম তুমি কবে যাবে? বলল, ২০১৪, ৮ জানুয়ারি। .........................................................।। তখন আমার কিছু বলার নাই, ভাবছিলাম কি বলবো। কিছুক্ষণ সময় নিয়ে আমার মোটা গলা একটু নরম করে বললাম, political situation is not good for election, এখন যেও না পরের ছুটিতে যেও। email id দিয়া বললাম যাওয়ার আগে যোগাযোগ করো সাহায্য করব।

হায়রে আমার দেশ! সাহস করে বলতে পারলাম না, কোন বিপদ নেই, নেই কোন চিন্তা, তুমি নির্দ্বিধাই ঘুরে আসতে পার।
ক্ষমা করে দিও আমার প্রিয় জন্মভূমি “সোনার বাংলাদেশ”।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×