somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কুন্তল হোসেন
আমি কুন্তল, কুন্তল হোসেন । আমার মনের ভাব আমি আমার লেখার মাধ্যমে প্রকাশ করতে চাই আর সেই উদ্যেশে এই সাইটে আসা।আমি এখানে আমার দ্বারা যতোটুকু ভালো লেখা সম্ভব হয় ততোটুকু লিখি, এর মধ্যে ভুল কিছু থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ

গল্প - শিকারের ফাঁদ

০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্জন গলিটির সামনে প্রায় ঘন্টা দুয়েক ধরে ঘাপটি মেরে বসে আছে রমজান আর বাবু । রমজানের এই লাইনে বহুদিন হয়ে গেলেও তার শিষ্য বাবু ছিনতাইকারি হিসেবে নতুন, সঠিক শিকারটার জন্য কতোক্ষন অপেক্ষা করতে হয় সেটা বাবুর জানা নেই তাই সে বসে থাকতে থাকতে অস্থির হয়ে গেছে । অস্থিরতা কম করার জন্য সিগারেট টানা জরুরি কিন্তু তার ওস্তাদ রমজানের এই বিষয়ে নিষেধ আছে, রাতে অপারেশন চালানোর সময় এমন কোনো কিছু রাখা যাবে না বা করা যাবে না যার কারনে দূর থেকে তাদের উপস্থিতি কেউ টের পায়।

এবার রমজান নিজেও অস্থির হয়ে উঠেছে, সে তারাতারি কাজ সেরে ফেলতে চায়, শহরের পরিস্থিতি বিশেষ ভালো না। গতো কয়েক সপ্তাহে মাঝ রাত করে শহরের বিভিন্ন জায়গায় মোট ৮ টা মার্ডার হয়েছে, প্রত্যেককে হার্ট বরাবর গুলি করে মারা হয়, পুলিশ এই খুনগুলোর জন্য রাতের বেলা টহল বাড়ায় দিয়েছে , রাস্তায় সন্দেহজনক কাউকে দেখলেই থানায় ধরে নিয়ে যাচ্ছে । সবাই বলে সেই খুনির মাথায় নাকি একটু সমস্যা আছে, কারনে অকারনে মানুষ মারা তার স্বভাব । মাথায় সমস্যা থাকলে মানুষ উল্টাপাল্টা কাজ করে কিন্তু খুন করে বেড়ায় এটা রমজানের জানা ছিলো না, তার মতে এটা বড়লোক বাপের বিঘরে যাওয়া পোলাপানের ভিমরুতি... ,

এসব চিন্তা করতে করতে আরো কিছুক্ষন সময় পার হওয়ার পর গলির ভিতর একজন মাঝ বয়সি লোককে হাতে একটি ব্যাগ নিয়ে ঢুকতে দেখলো রমজান, সে তার শিষ্য বাবুকে গলির মুখে পাহারায় রেখে নিজে গলির ভিতরে ঢুকে পরলো ।

গলির ভিতর তারাতারি পা চালায়ে সেই লোকের পথ আগলায়ে দাড়ালো রমজান, কিন্তু মাঝ বয়সি সেই লোকের ব্যাবহারে কোনো ভয় ভিতি দেখা গেলো না, বোধায় তিনি বুঝতে পারেননি তার সামনের এই লোকটা তার কাছে কি চায় , রমজান জানে এই আধ বুড়া লোকটার জন্য সে খালি হাতে একাই যথেষ্ট কিন্তু সে যে ছিনতাইকারি সেটা বোঝানোর জন্য হলেও তার বার্মিজ চাকুটা বের করা উচিত, বার্মিজটা কক্সবাজার থেকে কেনার পর আজকেই প্রথম অপারেশনে নিয়ে আসছে, এতো সুন্দর চাকু কিন্তু এটা আজ পর্যন্ত ব্যাবহার করতে পারেনি এটা নিয়ে রমজানের মনে ব্যাপক আফসোস ছিলো কিন্তু আজ এই বুড়ার উপর এটা চালায়ে তার মনের সাধ মিটাবে ।

কোমরে গুজে রাখা জিনিসটা খুব কায়দা করে বের করলো রমজান, কিন্তু বার্মিজ চাকুটা দেখার পর লোকটার ঠোটের কোনায় একটা হাসি ফুটে উঠলো, তারপর সে ব্যাগের চেন খুলে ব্যাগের ভিতর থেকে একটি নাইন এম এম পিস্তল বের করে আনলো যার ব্যারেলে আগে থেকেই একটা সাইলেন্সার লাগানো আছে । পিস্তল দেখেই রমজানের হাত থেকে ভয়ে তার বার্মিজ চাকুটা পরে গেলো, কিছু বুঝে ওঠার আগেই আস্তে করে একটা শব্দ হলো আর রমজানের বুকের বাম দিকে একটা গুলি ঢুকে পিছন দিক দিয়ে বের হয়ে গেলো ।

আধা ঘন্টা পর রমজানকে গলির ভিতরে খুজতে যায় বাবু । বাবু গলির মুখে ঢুকতেই সেই মাঝ বয়সি লোকটার মুখোমুখি হয়, লোকটা স্থির চোখে তাকায়ে থাকে বাবুর দিকে , তারপর ব্যাগ থেকে কি যেনো একটা বের করে আনে লোকটা, আবছা অন্ধকারে কিছু দেখতে পায় না বাবু, কিন্তু ঠুস করে একটা শব্দ তার কানে যায় আর সাথে সাথে সব কিছু অন্ধকার হয়ে আসতে শুরু করে......।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×