somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুহেদার বিয়ে……… (উৎস্বর্গ প্রিন্স উইলিয়ামস এবং কেট মিডেল্টন)

৩০ শে এপ্রিল, ২০১১ রাত ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ প্রিন্স উইলিয়ামস আর কেট মিডেল্টন এর বিয়ে হচ্ছে রাজকিয় আয়োজনে। যুক্তরাজ্যে আজ সরকারি ছুটি ঘোষনা করা হয়েছে বিয়ে উপলক্ষে। সমস্ত বিশ্বের বার হাজারের ও বেশি সাংবাদিক এসেছে রিপোর্ট করার জন্য, বিশ্বের নামী-দামী সব সেলিব্রেটিরা এসেছে মেহমান হিসেবে, দাওয়াত না পেয়েও লাখ লাখ মানুষের ঢল নেমেছে অনুষ্ঠান দেখার জন্য, স্বনাম ধন্য সব পাদ্রীরা এসেছে বিয়ে পড়াবার জন্য, কোটি কোটি মানুষ অনুষ্ঠান উপভোগ করছে টিভির পর্দায়, কত নিরাপত্তার ব্যবস্তা, পাচ হাজার পাউন্ড করে প্রতি রাতে দিয়ে হোটেলে থাকা আর ও কতো কিছু! এই সব করতে তাদের খরচ হচ্ছে বিশ মিলিয়ন পাউন্ডের বেশি। শত হলেও রাজকিয় ব্যপার স্যাপার। তাই এসব নিয়ে লিখতে গেলে লেখা শেষ করা যাবে না বরং সুহেদার বিয়ের ঘটনাটা লিখে তাদের উৎস্বর্গ করাকেই শ্রেয় মনে করছি।
নব্বই দশকের গোড়ার দিকের কথা। হত দরিদ্র মাতা পিতার মুখ উজ্জল করে জন্ম হয়েছিল একটা পরীর। তার নাম রাখা হলো সুহেদা। মেয়ে হয়েছে জেনে মুখ কুচকিয়ে ছিল অনেকেই। অনেকের আচরনেই প্রকাশ পেয়েছিল জাহেলিয়াতের অনুশীলন। দারিদ্রের ঘানি মাথায় নিয়েই বড় হলো সুহেদা।
সময় ঘনিয়ে এলো বিয়ের। গরীবের বিয়ে না যেন আজরাইলের সাক্ষাত দেখা - যৌতুক নামের কৌতুকের কারনে নাভিঃস্বাষ উঠা। যাই হোক শত চড়াই উতরাই পেড়িয়ে বিয়ে ঠিক হলো। বিয়ের তারিখ ঠিক করতে পেরে আনন্দিত হলো পিতা–মাতা। খুশি হলো সুহেদা। স্বপ্নে দেখলো নতুন করে জীবনকে সাজাবার।সে যে কত আনন্দ কত যে স্বপ্ন। এ স্বপ্ন কোনো রাজমুকুটের জন্য নয় তবে রানীদের স্বপ্ন আর সুহেদার স্বপ্ন এসে মিলে গেল একটি সুখী সংসার গড়ার স্বপ্নাগৃহে।
সুহেদার বিয়ের আয়োজনটা সংক্ষেপে নিচে তুলে ধরলাম।

মেয়ের বিয়েতে একটা অনুষ্ঠানের আয়োজন করার ইচ্ছা ছিল সুহেদার বাবার। তাই শত কষ্ট করে হলেও কিছু টাকা জমিয়ে ছিলেন। আজ বের করে দেখলেন আট হাজার টাকা জমা হয়েছে। কিন্তু এত অল্প টাকায় কিছুতেই অনুষ্ঠান করা সম্ভব নয় তাই হাত পাতলেন মানুষের কাছে- ধার করলেন কিছু টাকা। সর্বসাকুল্যে বিয়ের জন্য বাজেট হলো তেইশ হাজার টাকা বা দুইশো পাউন্ডের কিছু বেশি।
স্বল্প বাজেটে অল্প মেহমান দাওয়াত করা ছাড়া গতি নেই তাই নিকটজন আর হাতে গোনা কয়েক জনকে দাওয়াত দেয়া হলো। নামী দামী মেহমান বলতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে দাওয়াত দেয়া হলেও গরীবের বিয়েতে আসার মত সময় বের করতে না পারার কারনে বিগত নির্বাচনে পরাজিত মেম্বার পদ প্রার্থীই থাকল অনুষ্ঠানের প্রধান মেহমান।
ঘরের পাশের খালি জায়গাতে সামীয়ানা টানিয়ে দেয়া হলো আর মেহমানদের বসার জন্য গ্রামের প্রাইমারী স্কুল থেকে ভাড়া করে আনা হলো কিছু চেয়ার-টেবিল। পাশের বাড়ির ইলিয়াছকে একখানা লাঠি হাতে নিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করতে বলা হলো যাতে খাওয়ার সময় কুকুরগুলো মেহমানদের বিরক্ত করতে না পারে। এলাকার মাসজিদের ইমাম সাহেবের বিয়ে পড়ানোর কথা থাকলেও তিনি না এসে মুয়াজ্জিনকে পাঠিয়ে দিলেন বিয়ে পড়ানোর জন্য। গরীবের বিয়ে বলে কথা! অল্প সময়েই শেষ হলো বিয়ের আনুষ্ঠানিকতা। সুহেদার বাবা-মা অশ্রু সিক্ত চোখে বিদায় জানালেন আপন মেয়েকে।সব শেষে একটি সাজানো বেবী-ট্যাক্সি তে করে স্বামী আর নতুন বধু সুহেদা রওনা হয়ে গেল তার শশুরালয়ে।

একই পিতা আদম আঃ থেকে জন্ম হলেও আজ কত পার্থক্য, কত ভেদাভেদ উচু নীচুর। কোটি কোটি মানুষের বসবাস দারিদ্রসীমার নীচে, কত বনী আদম মারা যাচ্ছে না খেয়ে। আর কিছু লোক হয়ে আছে রাজা বাদশাহ, মানুষ নয় রাজা হয়েই তারা বেচে থাকতে চায় চিরকাল। তারা বুঝতে চায় না মানুষের মানুষ হিসেবে পরিচিত হওয়ার চেয়ে শান্তি আর কিছুতেই নেই। তারা হয়তো জানেনা যে ঐ মুকুটে লেগে আছে কত মানুষের অভিশাপ, দেখা যায় লুটেরাদের প্রতিচ্ছবি।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×