somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় ঐকমত্যের পর জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হবে: হানিফ

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমে জাতীয় ঐকমত্য, তারপর জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে এ কথা জানান হানিফ।
হানিফকে প্রশ্ন করা হয়েছিল, সংসদে আওয়ামী লীগ যেকোনো আইন পাসের মতো সংখ্যাগরিষ্ঠ। শাহবাগে ইতিমধ্যে তরুণ প্রজন্মের আহ্বানে সব স্তরের মানুষের পক্ষ থেকে জামায়াত নিষিদ্ধের দাবি করা হয়েছে। এটা কি জামায়াতকে নিষিদ্ধ করার মত যথেষ্ট নয়? জবাবে হানিফ বলেন, ‘শাহবাগের আন্দোলন মূলত যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে। এত কিছুর পরও বিএনপি জঙ্গিবাদি জামায়াতকে রক্ষা করে চলেছে। প্রধান বিরোধী দল বিপক্ষে থাকলে জামায়াত নিষিদ্ধ করা কঠিন হবে। আশা করি গণচাপে বিএনপি একপর্যায়ে তাদের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হবে। তখন জামায়াতকে নিষিদ্ধ করা সহজ হয়ে যাবে।’
জামায়াত-শিবির কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এ অবস্থায় শাহবাগে তরুণ প্রজন্মের আন্দোলনের নিরাপত্তা যথেষ্ট কি না, জানতে চাইলে হানিফ বলেন, জামায়াত-শিবির চোরাগোপ্তা হামলা করে তরুণ প্রজন্মের আন্দোলনস্থল পর্যন্ত যেতে পারবে না।
আওয়ামী লীগের এই নেতা ১৪ দলের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে জানাতে গিয়ে বলেন, মানবতাবিরোধী অপরাধের যে বিচার চলছে, সামনের রায়গুলোতে প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি হবে—১৪ দলের বৈঠকে এই প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে উভয় পক্ষের আপিলের সুযোগ রাখার বিল রোববার কিংবা সোমবার পাস হয়ে যাবে। ১৪ দল আশা করে, আপিলে কাদের মোল্লারও সর্বোচ্চ শাস্তি হবে। গত দুই দিন জামায়াত-শিবির ঢাকাসহ সারা দেশে যে তাণ্ডব চালিয়েছে এর নিন্দা করেছে ১৪ দল। একই সঙ্গে তাদের রাজনীতি নিষিদ্ধ করার জন্য জাতীয় ঐকমত্য তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্মসূচি: মানবতাবিরোধী অপরাধের বিচারে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে ১৯ ফেব্রুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে ১৪ দল। এ ছাড়া পূর্ব ঘোষিত ১৬ ফেব্রুয়ারি সারা দেশে গণপদযাত্রা কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে তিনটি স্থান যথা—হেমায়েতপুর থেকে সাভার বাজার, টঙ্গী থেকে আবদুল্লাহপুর এবং সিদ্ধিরগঞ্জ থেকে কাঁচপুর সেতু পর্যন্ত গণপদযাত্রা অনুষ্ঠিত হবে।
বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, শাহবাগে তরুণ প্রজন্মের আন্দোলনকে চলতে দিয়ে পাশাপাশি নিজেরাও কর্মসূচি নিয়ে মাঠে থাকার বিষয়ে আলোচনা হয় ১৪ দলের বৈঠকে। ১৯ ফেব্রুয়ারির জনসভার কর্মসূচি নেওয়া হয়েছে। একই সঙ্গে সংসদে উভয় পক্ষের আপিলের সুযোগের বিল পাস হলে জনসভার মাধ্যমে কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবি জোরদার করাও জনসভার লক্ষ্য।
১৪ দলের বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, আওয়ামী লীগের নেতা আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, মৃণাল কান্তি দাস ও সুজিত রায় নন্দী প্রমুখ।

কপি পেস্টঃ প্রথম আলো
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×