![]()
ফিফা বিশ্বকাপ এসে গেলো। হয়ে গেলো ফিফা বিশ্বকাপের ড্র। সব গুলো দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। আমার মতে গ্রুপ জি হচ্ছে সবচেয়ে কঠিন গ্রুপ। বলতে পারেন গ্রুপ অফ ডেথ। এই গ্রুপে লড়াই হবে হাড্ডাহাডি। গ্রুপ জি তে রয়েছে ঘানা,জার্মানি,যুক্তরাষ্ট্র,পুর্তগাল। এদিক দিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার গ্রুপ সহজ হয়ে গেছে। গ্রুপ এ তে ব্রাজিলের সাথে রয়েছে ক্যামেরুন,ক্রোয়েশিয়া ও মেক্সিকো। বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে এ দলগুলোর সাফল্য তেমন নেই। ব্রাজিল হেসে খেলে এ গ্রুপ থেকে শেষ ষোলতে জায়গা করে নেবে। অন্যদিকে বাংলাদেশের অধিকাংশ নারীদের প্রিয় দল আর্জেন্টিনা পড়েছে এফ গ্রুপে । এই গ্রুপে আর্জেন্টিনার সাথী হচ্ছে ইরান,নাইজেরিয়া ও বসনিয়া হর্জোগেভিনা। নাইজেরিয়াকে একাধিকবার হারানোর অভিজ্ঞতা রয়েছে আর্জেন্টিনার। ইরানের সৌভাগ্য এবার তারা চুড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়ে সহজ গ্রুপে পড়েছে। শেষ ষোলতে ইরানের চান্স হয়েও যেতে পারে। তবে আজেন্টিনা নিশ্চিত শেষ ষোলতে যাবে। পাঁচ বারের বিশ্বকাপ জয়ী ইটালি পড়েছে ডি গ্রুপে ইটালির সাথে রয়েছে কোষ্টারিকা, ইংল্যাণ্ড, উরুগুয়ে। গেলো বিশ্বকাপের পারফরমেন্স বিচার করলে এই গ্রুপ অনেক শক্তিশালী। উরুগুয়ে বহুদিন পর বিশ্বকাপে নজরকড়া সাফল্য দেখিয়েছে। আর খেলাটি যেহেতু ব্রাজিলে হবে তাই উরুগুয়েকে টপকে ইটালি, ইংল্যাণ্ডের শেষ ষোলতে যাওয়া অনেকটা কষ্টকরই হবে। গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ান স্পেন পড়েছে সহজ গ্রুপে বি তে। এই গ্রুপে স্পেনের সাথে রয়েছে হল্যাণ্ড,অস্ট্রেলিয়া ও চিলি। শেষ ষোলতে স্পেন হল্যাণ্ডই যাবে। এটা একপ্রকার নিশ্চিত বলা চলে। সে যাই হোক ব্রাজিল বিশ্বকাপে ব্রাজিলই চ্যাম্পিয়ান হবে। এটাই মনে হয় সত্য।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



