somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ম্যাণ্ডেলার জন্য পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ উপেক্ষা যুক্তরাষ্ট্রে !

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নেলসন ম্যাণ্ডেলার জন্য বিশ্বব্যাপী শোক প্রকাশের ঝড় বয়ে গেলেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার পিকেন কাউন্ট্রির প্রধান পুলিশ কর্মকর্তা ম্যাণ্ডেলার জন্য শোক প্রকাশে ততটা উৎসাহী নন। পতাকা অর্ধনমিত রাখার বারাক ওবামার নির্দেশ উপেক্ষা করে তিনি তেমনটাই জানান দিলেন। খবর সিএনএন এর।

দক্ষিণ ক্যারোলাইনার শেরিফ রিক ক্লার্ক তার পুলিশ বিভাগে যুক্তরাষ্ট্রের পতাকা অর্ধনমিত রাখেননি। তার যুক্তি নেলসন ম্যাণ্ডেলা যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক নন। পতাকা অর্ধনমিত রাখা উচিত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য। পতাকা অর্ধনমিত রাখা যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্যই সংরক্ষিত।

সিএনএনকে ক্লার্ক আরো বলেন, যুক্তরাষ্ট্রের জন্য যারা আত্মত্যাগ করেছে, শুধুমাত্র তাদের জন্য যুক্তরাষ্ট্রের পতাকা অর্ধনমিত রাখা যায়। তিনি আরো বলেন সাউথ আফ্রিকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখা ঠিক আছে। কিন্তু আমাদের দেশে এটা করা উচিত নয়।

নেলসন ম্যাণ্ডেলা বর্ণবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রাম করেছে। তিনি দেশ শাসন করেছেন। ২৭ বছর তিনি বর্ণবাদী সরকারের বিরোধিতা করেছেন। গত বৃহস্পতিবার ৯৫ বছর বয়সে তিনি মারা যান।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিদেশিদের জন্য পতাকা অর্ধনমিত রাখা নতুন কিছু নয়। আট বছর আগে ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্ম গুরু ভ্যাটিকানের পোপ জন পল দ্বিতীয় মারা যাবার পর মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ১৯৯০ তে ইসরাইলের প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন আততায়ীর হাতে নিহত হলে প্রেসিডেন্ট বিল ক্লিনটন মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছিলেন। যদি আরো পেছনের ইতিহাসের দিকে যাওয়া যায়, তবে দেখা যায় ১৯৬৫ সালে প্রেসিডেন্ট লিনডন জনসন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মৃত্যুতে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছিলেন।

তবে কথা থাকে, এ বছর সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার মৃত্যু হলে প্রেসিডেন্ট বারাক ওবামা একটি শোক বার্তা দিয়ে দায়িত্ব সারেন। পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেননি তিনি। যদিও পতাকা অর্ধনমিত রাখা না রাখার বিষয়টি সম্পূর্ণ রুপে মার্কিন প্রেসিডেন্টের এখতিয়ার ভুক্ত।

সূত্র সিএনএন।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×