একাকিত্বের সমুদ্রে নোঙর ফেলেছে আমার এই মন
দক্ষিণা বাতাসে উড়িয়েছি স্বপ্ন ছেয়ে গেছে বিষন্ন গগন
অজানা দ্বীপে লুকিয়ে নিয়েছি ভালবাসার মিষ্টি সুর
আজ শুকিয়ে দিয়েছে জীবন পাতার প্রতিটি অক্ষর
নিষ্ঠুর সেই প্রভাতি সূর্যের এক চিলতে রোদ্দুর
আমি ডুবে যেতে দেখেছি নিজের সব ভাল লাগা
হারিয়ে যেতে দিয়েছি কাছে পাওয়ার শেষ সম্ভাবনা
আমি নিজ হাতে ছিঁড়ে ফেলেছি ভালবাসার সাদা পাঁপড়ি
একাকিত্বের সাগরে ভাসিয়েছি শূন্যতার কিস্তি
বৃষ্টির প্রতিটি সুর থেকে খুঁজে নিয়েছি কান্নার স্তব্ধতা
আমি নির্জনতার মৌচাকে বেঁচে আছি
আপন করেছি কষ্টের মৌনতা
শান্ত বিকেলে মনের চৌচিরে
লুকিয়ে থাকা শুধু একটি আর্তনাদ
আমার উড়িয়ে দেয়া স্বপ্নগুলো তুমি খুঁজে নিও
একাকি মনের বিষন্ন মনের দাগ তুমি মুছে দিও
আবার নতুন করে ফিরে এসে তুমি ছুঁয়ে যেও
কোন এক গোধূলি সকালে তোমায় নিয়ে
শুরু করব নতুন এক সংসার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

