আমার চারপাশে অজস্র দুঃখ লুটোপুটি খেলছে
সাগরের বালুচরে যেমন নূড়িপাথররা পড়ে থাকে ,
কেউ আনমনে হেঁটেও চলে যায় দু'পায়ে মারিয়ে
কেউবা আবার তা কুরিয়েও নেয় অতি যত্ন করে ।
চাতক পাখি যেমন নদীর তীরে মরে পড়ে থাকে
বৃষ্টি জলের আশায় আকাশপানেই চেয়ে থেকে ,
আমার চারপাশেও অজস্র স্বপ্ন মরে পড়ে আছে
একটা চাকরী না পাওয়ার দুঃখ আর হতাশাতে ।
তোমাদের মুঠোফোনে যেমন খুঁদে বার্তারা জমে
আমার মনপাড়াতে তেমন দুঃখ আর কষ্ট জমে ,
খুঁদেবার্তার মতো করেই তা অনাদরে পড়ে থাকে
অযত্ন অবহেলায় কেউ পড়েও দেখেনা আমাকে ।
আমিও কেমন যেন দুঃখজীবি হয়েই বেঁচে আছি
দুঃখগুলো যে ঘরের ছাদও ছুঁয়েছে তবুও আছি ,
কোন একদিন দুঃখচাপা পড়ে মারা যাবো আমি
কেউতা জানবে না;যে জানবে সেতো শুধু তুমি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



