হৃদপিণ্ডের পাশেই তো পালকের উঠোন
১১ ই জুন, ২০২২ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কফির পেয়ালায় মিশে যায় রাসায়নিক ধূঁয়া। পান করি আগুনের কুণ্ডুলি; রোঁয়া-ওঠা মানুষের চিৎকার।
কিছুই শুনতে পাইনি, ২৬ ঘণ্টা সীতাকুণ্ডেই ছিলাম। ফায়ার ফাইটারদের সাথে আমিও মরে যেতে থাকি। মা ডেকেছিল, ভাই ডেকেছিল, বোন ডেকেছিল। তুমিও কি ডেকেছিলে? মনে নেই। শুয়ে আছি মা আমেনার বার্ন ইউনিটে। ব্যান্ডেজের ভেতর পুঁজ ও রক্ত; বয়ে যাচ্ছে যমুনা ও কর্ণফুলি। আমি বেড়াতে যাবো। ব্যান্ডেজবদ্ধ হয়েই বেড়াতে যাবো মুন্সীগঞ্জ, মাওয়া ও পদ্মাসেতু। পৃথিবীর কোথাও পা রাখবো না আর। তুমিই তো বলেছিলে, এক হাজার বছর ধরে হৃদপিণ্ডের পাশে তৈরি করেছ পালকের উঠোন। সেখানেই ধীরে অবতরণ করবে আমার বিমানবিক পদযুগল। চল্লিশ দিন পার হচ্ছে না কেন? বার্ন ইউনিটে শুয়ে থাকতে আর ভালো লাগছে না ।
এতো এতো বৃষ্টি হয় তোমাদের শহরে! পূর্বাভাস থাকলেও সেদিন বৃষ্টি হলো না কেন, বলো তো!
১০/০৬/২২
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন