somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে কোন মাত্রার স্বাধীন?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



স্বাধীন পৃথিবীতে স্বাধীনতার স্বাধীন সংজ্ঞাটা কি?
আসলেই কি আমাদের স্বাধীনতার দরকার আছে? অথবা স্বাধীনতার নামে আসলে কতটুকু স্বাধীনতা আমরা ভোগ কারার সাধ্য আছে আমাদের?
চলুন আমাদের স্বপ্ন নিয়ে কথা বলি, আমরা এখন যেই স্বপ্ন দেখি ডাক্তার আর ইঞ্জিনিয়ার হওয়ার, এই স্বপ্নগুলো কি সত্যিই আমাদের? আসলে এগুলো স্বপ্ন নয়, এগুলো একেকটা সময়ের 'ট্রেন্ড'। যেমন উনিশ শতকের দিকে তাকালে দেখা যায়, সে সময়ের লেখা পড়া শেখার যারাই সুযোগ পেয়েছেন তাদের অধিকাংশই নিজেদেরকে ব্যারিষ্টার হিসেবে দেখতে চেয়েছেন। সে শতকের গান্ধী, থেকে শুরু করে পরবর্তী অধিকাংশ গুণী ব্যাক্তিগনকেই বিলেতে ব্যারিস্টারি পড়তে যেতে দেখা গেছে। এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে দামি 'সাবজেক্ট' হিসেবে আইনকেই ধরা হয়ে থাকে। এবং এই বিষয়ে ভর্তি হতেও সবচেয়ে বেশি মার্ক পেতে হয়।

আচ্ছা আমরা যেই পোশাক পরি, তা কি আমরা পুরোপুরি নিজের মত করে পরার স্বাধীনতা পাই। আমরা সর্বোচ্চ ডিজাইন, রং, এর বেশি হলে অন্য কোন দেশের মডেলকে অনুসরণ করতে পারি। যেমন, ২০১৫ সালে 'পাখি' তার আগে 'আনারকলি' এবং 'আসিকি 2' এর কথা বলতে পারি। তবে এগুলোর কোনটাই কি আমরা নিজেরা ঠিক করতে পারি? না আমরা এগুলো নিজেদের জন্য ব্যবহার করলেও আমাদের নিজস্ব বলে চালিয়ে দেয়ার স্বাধীনতা নেই। আসলে এগুলো আমাদেরকে কেউ ঠিক করে দিয়েছে এবং এখনো দিচ্ছে। দুদিন আগেইতো টিভিতে খবর হল, জারা নামের ফ্রান্স এর একটি ব্রান্ড লুঙ্গি দিয়ে স্কারট বানিয়েছে। সামনের ঈদে ছেলে মেয়েরা লুঙ্গি পরাকেই হয়ত তাদের ব্যাক্তিগত স্বাধীনতার বলে বসতেও পারে।

এর পরে আমরা যেই ভাষায় কথা বলি, এই ভাষাগুলো কি শুরু থেকেই এমন? নাকি আমাদের আগে কেউ এটিকে পরিবর্তন, পরিমার্জন এবং সংযোজন করে বলে গিয়েছে যে না আজ থেকে সাধু ভাষা থাক চলিত ভাষাই চলুক সব জায়গায়। দেখেননা, কাজি নজরুল আরবি ফারসি মিশিয়ে কবিতা গান লিখে গেলেন, আবার তার সমসাময়িক হিন্দু কবি-সাহিত্যিকেরা প্রমোট করলেন সংস্কৃত ভাষা। তার আগে আবার পর্তুগিজ- ইংরেজি আরো আগে আরবি, ফার্সির, তুর্কি শব্দে ভাষার সমৃদ্ধি করানো হল।

চলেন এবার খাবারের দিকে যাওয়া যাক। আচ্ছা আমরা যে খাবার স্বাধীনভাবে খাই, এই খাবারগুলোই যে আমাদের খাবার, তা আমরা কিভাবে জানি? একটু ইতিহাস ঘাঁটলেই বোঝা যায় বিরিয়ানি থেকে শুরু করে ভাত-মাছের রান্নার পদ্ধতি পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই বিভিন্ন 'সময়ের' প্রভাবে প্রভাবিত হয়েছে। যখন মুঘলরা আসল, তারা আসল তাদের নিজেদের খাবার নিয়ে। পরে তারা সেটা এখানেই রেখে গেলো। বিরিয়ানি, জেলাপি, রসমালাই, সবি এখন আর মোঘলদের না, আমাদের। আমরা এগুলোকে নিজেদের বানিয়ে নিয়েছি।

ঠিক এভাবেই আমাদের প্রত্যেকটা অভ্যাস, চাহিদা, মোট কোথায় আমাদের ব্যক্তিত্বকে উপস্থাপন করার প্রত্যেকটি উপকরণই কেউনা কেউ আগে থেকেই ঠিক করে রেখেছে। তাই আমরা চাইলে ভাত-মাছ ছেড়ে চাইনিস খাওয়ার স্বাধীনতা তো দেখাতে পারবো ঠিকি কিন্তু একটি 'অভ্যাস' থেকে আরেকটি 'অভ্যাসের' মাঝে ঘোর পাক খাওয়া ছাড়া অন্য কিছু করার স্বাধীনতা আদৌ আছে কিনা তা ভাবলেই বের হয়ে আসবে।

সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×