somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজীব মীরের সাথে পরিচয়ে...

২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



৪১১ নাম্বার রুমে হঠাৎ শ্যাম বর্ণের একজন লোক এলেন। নতুন ভর্তি হওয়া সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের কেউই তাকে চিনতে পারলোনা। নিজেই পরিচয় দিলেন, আমি রাজীব মীর। সেদিন তার মুখ থেকে নচিকেতার গানের বিশ্লেষণ শুনেই তার প্রতি আলাদা একটা আন্তরিক ভালোলাগা শুরু হয়েছিল। এরপর তার কাছাকাছি থাকার চেষ্টা করতাম। তার কথা শুনতে চাইতাম। কারণ এর মাঝেই আমি তার কথার মাদকতায় আসক্ত হয়ে বসে আছি।

আমাদের ভর্তি হওয়ার কিছুদিন পরে লুবনা জেবিন ম্যামকে যৌন হয়রানির অভিযোগে ক্যাম্পাস উত্তাল হল। আমি তখন নতুন সাংবাদিকতা শুরু করেছি। প্রতিদিনই প্রায় এই বিষয়ে খবর করতাম। একদিন হাউজ থেকে একটি ফলোআপ নিউজ করতে বলা হল। লিড করা হবে নিউজটি। তাই লুবনা জেবিন ম্যাম, বর্ণনা ভৌমিক ম্যাম আর রাজীব মীরের স্যারের কাছে ফোন দিয়ে ইন্টার্ভিউ এর জন্য সময় চাইলাম।
রাজীব মীর স্যার একটা রেস্টুরেন্টে ডাকলেন। খাওয়াদাওয়া শেষে বললেন এখানে কথা বলে স্বস্থি পাওয়া যাবে না। চলো বাসায় যাই। আমার বাসা কাছেই। অনেক কথা হল স্যারের বাসায়। তার দৃষ্টিভঙ্গির গভীরতা দেখে মুগ্ধ হলাম সেদিন।

সেই অভিযুক্ত ছাত্রটি স্থায়ীভাবে বহিষ্কার হল। আমিও ক্যম্পাস ছাড়লাম। বিদেশ এলাম। এর পরে একদিন শুনলাম স্যারের উপর যৌন হয়রানির অভিযোগ তোলা হয়েছে। পত্রিকাগুলো দুইভাগে ভাগ হয়ে গেল। মানুষগুলোও। দুর থেকে কোন সিদ্ধান্তে আসতে পারলামনা এই বিষয়ে।
কয়েকমাস আগে ক্যাম্পাসের এক বড় ভাই ফেসবুকে ইনবক্স করলেন ’ আপনার দেয়া ১০ টাকায় বাঁচবে রাজীব মীরের জীবন’।

গত কাল রাতে যুবায়ের আব্দুল্লাহ ভাই নক করলেন। পরে আর কিছুই লিখতে পারলেন না। যুবায়ের ভাই স্যারকে সাইজি বলে ডাকতেন। পরদিন পত্রিকার শিরনামে দেখলাম ‘অস্ত্রপাচারের সুযোগ না দিয়ে চলে গেলেন রাজীব মীর। বুঝলাম যে, কি লিখতে গিয়ে লিখতে পারেননি যুবায়ের ভাই।

হোম পেজ স্ক্রোল করতে করতে ছাত্রদের মাঝে একটা চাপা ক্ষোভ অনুভব করলাম। এই ক্ষোভের কিছুটা রাজীব মীরের উপর, তার অকালে ঝরে যাওয়া নিয়ে, আর কিছুটা ক্ষমতার, যে ক্ষমতাগুলো রাজীব মীরকে আজকের পরিণতি দিয়েছে।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৫
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×