somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নমরুদের দেশে

২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাস থেকে নেমেই হাতের বামে পড়ল গুহাটি। উঁচু পাহারে এই গুহার ঠিক উপরে রয়েছে লম্বা দুইটি মিনার। আর এখানেই অত্যাচারী শাসক নমরুদের হাত থেকে বাঁচতে হযরত ইব্রাহীম আঃ তার জন্মের পরের ৭ বছর লুকিয়ে ছিলেন। একটি কনফারেন্সে গিয়ে এই জায়গাটি ঘুরে দেখার সুযোগ হয়েছিল। এটি তুরস্কের অন্যতম পর্যটন কেন্দ্রের একটি।



কনফারেন্সের আনুষ্ঠানিকতা শেষ করে পরদিন সকালেই আমরা রওয়ানা হলাম তিন ধর্মেই গুরুত্বপ্রাপ্ত এই স্থানটি দেখার জন্য। বাস, বেলা এগারোটা নাগাত সেখানে নামিয়ে দিল। রাস্তার কোল ঘেঁষেই এর সীমানা প্রাচীর। আর তাকে কেন্দ্র করেই হরেক রকম জিনিসপত্র নিয়ে বসে আছে হকাররা। এখানকার আবহাওয়া ও পরিবেশ কিছুটা আরব দেশগুলোর মত মনে হল। পর্যটকদের ভীর ঠেলে বাংলাদেশি নোমা খান, গ্রিসের চা’তাই আর কিরগিজিস্থানের ফেরিদে সহ আমরা চার জন ভিতরে ঢুকলাম।

মেভলিদ হালিল গুহা
মেভলিদ হালিল অর্থ পবিত্র জন্ম। প্রচলিত আছে, অত্যচারি শাসক নমরুদ জানতে পারেন যে তার পতনের কারণ হয়ে একটি শিশু জন্মগ্রহণ করবে। আর তাঁকে প্রতিহত করতেই সে সময় নবজাত সকল শিশুকে হত্যা করা হয়। হযরত ইব্রাহীম আঃ এর মা সন্তানকে বাঁচাতে এই গুহাতে আশ্রয় নেন। আর এখানেই জন্ম হয় হজরত ইব্রাহীম আঃ এর। জন্মের পরে ৭ বছর বয়স পর্যন্ত থাকেন এই মেভলিড হালিল গুহাতে। এ থেকেই এর নামকরণ।


দুর থেকে পাহারের উপরে উঁচু মিনার দেখা যাচ্ছিল। এর নিচেই মুল গুহা। তবে সংস্কার কাজ চলায় আমরা গুহাটি ঘুরে দেখতে পারিনি।

মেভলিদ হালিল মসজিদ
অনেক বড় মাঠ আরে তার বুক চিড়ে অসংখ্য সরু রাস্তা। একটির সাথে আরেকটি গিয়ে মিশছে একটু পরপরেই। আমরা সেগুলো মাড়িয়ে পথ চলতে চলতে ‘মেভলিদ হালিল’মসজিদটি সামনে পড়ল।



যিশু খ্রিস্টের জন্মের প্রায় ৩০০ বছর আগে সেলুসাইড সম্রাজ্যের আওয়তায় সর্বপ্রথম এখানে উপাসনালয় তৈরি করা হয়। তারা ছিল ইহুদী ধর্মাবলম্বী। এর পরে ১৫০ সালে এটিকে খ্রিষ্টান উপশনালয়ে রূপান্তরিত করা হয়। সর্বশেষ ১৫২৩ সালে মুসলমানরা তুরস্কের মসনদে আসলে এই স্থানে একটি মসজিদ স্থাপন করেন। আমরা মসজিদটির ভিতরে ঢুকতেই ঝাঁকে ঝাঁকে কবুতরের ওড়া উড়ি চোখে পড়ল। পর্যটকরা মসজিদের ভিতরের কবরগুলতে দোয়া করছেন আর কেউ কেউ কবুতরগুলোকে খাবার দিচ্ছেন।

মাছের লেক
আমরা মসজিদ থেকে বের হয়ে হাতের ডান দিকে ছোট লেকটি দেখতে পেলাম। নাম বালিকলি গোল বা মাছের লেক। এটি লম্বায় ১৩০ মিটার, প্রস্থে প্রায় ৩০ মিটারের মত। আর গভীরতা তিন থেকে চার মিটার হবে। এই লেকের পানি আসে মেভলিদ হালিল গুহা থেকে। স্থানীয়রা পবিত্র যমযম পানির পরে এর অবস্থান বলে বিশ্বাস করেন। আর এর আরেকটি বৈশিষ্ট্য হল পানিতে ভাসমান অসংখ্য কার্প জাতীয় মাছ। এই মাছগুলোকে জায়গাটির সম্মানার্থে কেউ ধরে না।



আমাদের বেধে দেয়া ঘুরাঘুরি কেনাকাটার সময় যে শেষ হয়ে এসেছে তা নোমা খানের কথায় বোঝা গেল। নির্ধারিত বাসে করে আমরা সকলে হোটেলে ফিরলাম।

ইস্তানবুল থেকে যেভাবে যাবেন

ইস্তানবুল থেকে শানলি উরফার দূরত্ব প্রায় ১২৯০ কিলোমিটার। ইস্তানবুল থেকে সরাসরি প্লেনে আসা যায়। শানলি উরফার বিমানবন্দর মূল শহর থেকে ৩৫ কিলেমিটার দুরে। সেখান থেকে তাদের নিজস্ব গাড়িতে শহরে আসার ব্যাবস্থা আছে।
এছাড়াও বাসে করেও আসা যায়। ইস্তানবুল থেকে সরাসরি বাস পাওয়া যায়।



লাবিব ফয়সাল
কনিয়া, তুরস্ক।
ছবি- লাবিব ফয়সাল।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

×