আমার বাবা -মা তারা দুজনেই প্রাইমারি স্কুল টিচার । আমার বাবার চাকুরী থেকে অবসর নিয়েছেন প্রায় এক বছর ছয় মাস ।
ওনার অবসর ভাতা নিয়ে পরেছি খুব চিন্তায় । অনেক দিন হয়ে গেল ওনার অবসর ভাতার কোন নাম নেই, অথচ ওনার সাথে যারা অবসর নিয়েছেন তারা অলরেডী টাকা পেয়ে গেছেন । বেপারটা বুজলামনা , বাবা এ বেপারে আমাদের কিছু বলেনা । পড়ে আম্মার থেকে শুনতে পারলাম যে , বাবার অবসর ভাতা পেতে হলে 1500 হাজার টাকা ঘোষ দিতে হবে । এজন্য অবসর ভাতা পাইতেছেনা । বাবা ঘুষ দিতে রাজি হচ্ছে না । এমতা অবস্থায় ঘুষ না দিলে টাকাও সহজে মনে হয় পেতে আরো অনেক সময় লেগে যাবে ।
আমি বাবাকে বললাম বাবা তুমি কি আর করবা ঘেুষ না দিলে তো টাকা পেতে অনেক দেড়ি হয়ে যাবে ।
বাবা বলে সারা জীবন চাকুরী করেছি , অনেক ছেলেকে মানুষ করেছি,চুরি করি নাই এ গুলো আমাদের হালাল পয়সা । তাহলে ঘুষ দেবো কেন । হক টাকা ঘুষ দিয়ে উঠাব কেন । এখন কি যে করব বুঝে পাইতেছিনা....
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




