ছোট কালে আমরা সবাই মিলে দূরে এক হাই স্কুলে যেতাম। আমরা ছিলাম প্রায় ছয় জন, এদের মধ্যে মিজান নামের আমার একটা বন্ধু ছিল, তার বাবা মারা গেছে সেই ছোট থাকতে । সে নিয়মিত স্কুলে যেত, মিজান ছিল খুব গরিব, তার পড়ার স্থান ছিল মাটি, মানে মাটিতে বিছানা বিছিয়ে সে পড়া লেখা করত। এর পড় ও ওর মনে এতটা দুঃখ নাই। তার নিজের খরচ নিজে বহন করত। মিজান মানুষের ঘরে মজুরি কাজ করত।আমার সবচেয়ে খারাপ লাগত যখন সে আমাদের এখানে কাজ করতে আসত। কি করি তাকে এ বেপারে বলতে ও পারিনা কিছু। তাকে আমি কোন দিন উপকার করতে পারি নাই। কারন কারোর কোন জিনিস সে নিতনা। তার লেখার স্থান ছিল কি জানেন, পিড়ি ছিল তার লেখার স্থান । আমি যখন তার নিকট যাইতাম আমার প্রচুর দুঃখ লাগত। আমার যদি সে সময় সামর্থ থাকত তাহলে আমি তাকে চেয়ার টেবিল কিনে দিতাম। আমিতো তখন ছোট ছিলাম। সে যখন প্রাইভেট পরত, আমি স্যারকে বলতাম যে, স্যার ওতো স্যার কাজ করে টাকা এনে আপনা প্রাইভেটের টাকা দেয়।
স্যার বিশ্বাস করলেন না আমার কথা, আমি স্যারকে একটা কথা বলেছিলাম স্যার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনার তা হলে আপনি ওর কাধটা একটু চেক করে দেখবেন, স্যার বল্ল কেন , আমি বললাম স্যার ও যে স্যার ধানের আটি কাধে করে আনতে আনতে কাধ টা ফুলে গেছে আপনি সেটা কোদিন একটু দেইখেন স্যার। স্যার ঠিকই একদিন দেখল , স্যার ভাবছিল যে আমি মিথ্যা বলছি। স্যার তার পর থেকে মিজানকে প্রাইভেটের টাকা না দেওয়ার জন্য বল্ল কিন্তু কে কার কথা শোনে দেখা গেছে মিজান আমাদের সবার আগে টাকা দিয়ে দিছে। সে সপ্তাহে দুই দিন কাজ করত বাকি দিন স্কুলে আসত , এই দুই দিনের জন্য স্যারেরা কিছুই বলত না, কারন সব স্যার তার একথা শুনেছে। সব স্যার তার জন্য দোয়া করত । আমি তাকে বলতাম যে মিজান তুই বিনা বেতনে পড়ার জন্য একটা দরখাস্ত কর , তোর বেতন লাগবেনা
সে কি বলত জানেন কারা বিনা বেতনে পড়ে জান, যারা গরীব তারা, তার কথা শুনলে আমার খুব কষ্ট লাগত । যখন আমাদের এস, এস,সি পরীক্ষা তখন তার ফরম ফিলাপের টাকা পয়োজন এক সাথে অনেক টাকা , তখন সে একটু বিপদে পরে গেল , তার বেশি না তিনশত টাকার শর্ট ছিল , আমি বললাম মিজান আমার কাছে টাকা আছে তুই নিয়ে ফরম ফিলাপ কর, অনেক জোড় করে আমি তাকে সে দিন টাকা টা দিয়ে ছিলাম। আমার যে তখন কি ভাল লাগছিল । তার যখন চার দিন পর ষে আমার তিনশত টাকা ফেরত দিতে আসল তখন আমার ছোখে পানি এসে গেল, বললাম যে মিজান আমার কাছে টাকা আছে তুই টাকাটা রাখ, পড়ে এক সময় দিস, কে কার কাথা শুনে।
বাকিটা পরে পোষ্ট করব......
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৬ রাত ৮:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



