পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ান
০৫ ই এপ্রিল, ২০০৭ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অফিসে আমরা তিনজন সহকর্মী কাজের ফাঁকে বেশ মজা করি। একজনকে তো "মফিজ" উপাধি দিয়ে দেয়া হয়েছে। উনি অনেক চেষ্টা করেন আমরা যাতে তাকে "মফিজ" বানাতে না পারি। কিন্তু শেষ রক্ষা হয় না। অ্যাশ হলো আরেক সহকর্মী। ওর ইংরেজী নামের প্রথম তিন অক্ষর দিয়েই এই সংক্ষিপ্ত রূপ। যাই হোক, একদিন আমরা আমাদের "মফিজ" কে নিয়েই মজা করছি। তাকে শায়েস্তা করার জন্য অ্যাশ হঠাৎ স্কেলটাকে তলোয়ার বানিয়ে আক্রমণ করার মত এক ভঙ্গি করল। আমি বলে উঠলাম, অ্যাশ তোমাকে দেখে তো পাইরেটস অফ দ্যা ক্যারাবিয়ান মুভিটা মনে পড়ে গেল।
মনে হলো কথাটা ওর ভীষণ মনে ধরল। সেটার প্রমাণও পাওয়া যাচ্ছে দিনে দিনে। ও এখন নিজেকে জ্যাক স্প্যারো বলছে। এখানেই শেষ নয়, ওর নতুন মোবাইলের স্ক্রিনে এখন "জ্যাক স্প্যারো" শোভা পায়। রিং রোনে এখন পাইরেটস অফ দ্যা ক্যারাবিয়ান এর মিউজিক। কম্পিউটারের ডেস্কটপেও জ্যাক স্প্যারের ছবি। শেষটা এখানেই নয়, ওর শখ পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ান এর পরবর্তী পর্বটা ও জ্যাক স্প্যারোর ছবিওয়ালা টি-শার্ট পরে, মাথায় পট্টি দিয়ে আর ওর বন্ধুর সংগ্রহের এ্যানটিক কাঠের তলোয়ার নিয়ে সিনেপ্লেক্স -এ দেখতে যাবে।
যত যাই হোক ওর এই উচ্ছাস কিন্তু আমরা উপভোগই করছি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭
হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন