বাতাস কি বলে যায় আজ কানে কানে,
শুনি চল হেঁটে হেঁটে আমরা দুজনে,
সময় যে বয়ে যায়,
বাতাস তা বলে যায়,
এখনি মিলি চলো,
দ্বিধাগুলো ছুঁড়ে ফেলো,
ভালবাসা ছুঁয়ে যাক আমাদের গানে গানে।
স্বপ্নেই হোক বসবাস, স্বপ্নেই স্বপ্ন দেখা,
পাল তোলা নৌকা, দুজনে বাইতে শেখা,
খুট-খাট অভিমানে,
অজানা শিহরনে,
রাতে রাতে তারা গোনা,
সুখ-দুঃখ সুতোয় বোনা,
দেখ, দু'জনে দু'জনার, আকাশেতে লেখা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







